রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

বিয়ানীবাজার উপজেলা আ’লীগের সহ-সভাপতি আশরাফুল গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : সিলেটের বিয়ানীবাজারে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ৩ টায় সাদা পোশাকে র‍্যাব সদস্যরা উপজেলার তিলপাড়া ইউনিয়নের বাবরবন্দের একটি বিলে মাছধরা অবস্থায় তাকে গ্রেফতার করে। তিনি বিয়ানীবাজার থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: ছবেদ আলি জানান, র‍্যাব আশরাফুল ইসলামকে গ্রেফতার করে রাতে বিয়ানীবাজার থানায় নিয়ে আসে। কিন্তু মামলাটি বর্তমানে সিলেট সিআইডিতে থাকায় তাকে সেখানে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্রজনতা বিয়ানীবাজার থানায় ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে। এ সময় পুলিশের গুলিতে তিনজন নিহত হয়। পরবর্তীতে এ ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের নামে থানায় পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করা হয়।

ঐদিন থানা প্রাঙ্গণে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম বাদি হয়ে গত ২৬ আগস্ট বিয়ানীবাজার থানায় ২৮ জনের নামোল্লেখসহ আরো ৮০/৯০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ধৃত আশরাফুল ইসলাম ঐ মামলার এজাহারভুক্ত ৮নং আসামি দেখানো হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews