সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রস্তুতি বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাহজালাল সমবায়ে ঋণের অর্থ আটকে থাকার দাবি প্রতিষ্ঠাতা সভাপতির; অর্থ ফেরতের অপেক্ষায় হাজারো আমানতকারী যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসা নীতি: পড়াশোনা শেষে দেশ ছাড়তে সময় মাত্র ৩০ দিন সম্প্রীতি, সমৃদ্ধি ও পরিবর্তনের প্রত্যয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ নির্বাচনে সহ-সভাপতি পদে এহছানে এলাহী’র দোয়া ও ভোট প্রার্থনা

গোলাপগঞ্জের পল্লীতে স্ত্রীর হাতে স্বামী খুন!

  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৩৮২ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের পল্লীতে স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ পাওয়া গেছে। খুনের দায়ে স্ত্রী নাদিয়া বেগমকে আটক করা হয়েছে। নিহত মাওলানা রুহুল আমিন (৩৭) একটা মসজিদে ইমামতি করতেন।

স্থানীয় ভাষ্য ও পুলিশ সূত্রে জানা যায়, গেল শুক্রবার রাতের কোনো এক সময় স্ত্রী নাদিয়া বেগম স্বামী রুহুল আমীনকে অচেতন বানিয়ে শ্বাসরুদ্ধ করে খুন করে খাটের নিচে লুকিয়ে রাখে। পরবর্তীতে ঘাতক স্ত্রী, রুহুল আমীনের পিত্রালয়ে গিয়ে তাদের আত্মীয় স্বজনকে জানান- তার স্বামী নিখোঁজ। তাকে পাওয়া যাচ্ছে না।

গতকাল শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুরে এলাকাবাসীর সহায়তায় একটি ভাড়া বাসার খাটের নিচ থেকে মাওলানা রুহুল আমীন (৩৭) নামের এক ইমামের লাশ থানা পুলিশ উদ্ধার করে।

মাওলানা রুহুল আমিন এর বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের লামা ডেমি গ্রামে। তিনি শহীদুর রহমানের পুত্র।

সূত্রমতে, নিহত মাওলানা রুহুল আমিন ১৫ দিন আগে দ্বিতীয় বিয়ে করেন। এর আগে ২০২০ সালে বিয়ে করা প্রথম স্ত্রী নাদিয়া বেগম। নতুন বিয়েকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের জানান, ময়না তদন্তের জন্য লাশটি এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রীকে আটক রাখা হয়েছে। আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews