1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমেরিকার গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: নিজ দেশে ফিরেই করতে হবে আবেদন! গোলাপগঞ্জে চাঞ্চল্য : পারিবারিক বিরোধে গৃহবধূ নিহত সিলেটের ঐক্য ও ভ্রাতৃত্ব রক্ষায় ফুলতলী ঐতিহ্যের প্রাসঙ্গিকতা Π আতাউর রহমান অক্টোবরেই শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘশ্বাস : নবগঠিত বোর্ড কি ফিরিয়ে দিতে পারবে আস্থা? বিয়ানীবাজারে আম খাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, ক্লাস শুরু ৭ জুন বাগবাড়ী SESDP মডেল উচ্চ বিদ্যালয়ে জমকালো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ে দাতা সদস্য জামিলে’র সংবর্ধনা হজ্বযাত্রীদের মাঝে কামাল মাতহুরী রচিত “যিয়ারতে হারামাইন” বই বিতরণ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

শ্বালেশ্বর উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
বিয়ানীবাজার উপজেলার শ্বালেশ্বর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

১৯ এপ্রিল বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইয়াসিন আলীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কাজী আব্দুর রউফের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রধান শিক্ষক ও বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুদ দাইয়ান বলেন, “শিক্ষার্থীদের লক্ষ্য ঠিক রেখে নিয়মিত অধ্যবসায় চালিয়ে যেতে হবে। সততা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেওলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, বাগবাড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান এবং হাজী আখদ্দছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দার্থ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্বালেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আহমদ এবং অভিভাবক প্রতিনিধি দেলোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং জীবনের আগামী ধাপের জন্য সঠিকভাবে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন পলাশ চন্দ্র দাস, মাহফুজুর রহমান, মাহফুজুল মুরাদ ও আনিসুর রহমান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট