শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ

সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক :
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন, নিরীক্ষা ও তদন্ত প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে। রোববার (১ মার্চ) অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে পরিচালিত পরিদর্শন, নিরীক্ষা ও তদন্ত কার্যক্রমের প্রতিবেদন ডিআইএর ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

সিলেট বিভাগের যেসব প্রতিষ্ঠান তালিকাভুক্ত
প্রকাশিত তালিকায় সিলেট বিভাগের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো—
★ কানাইঘাট উপজেলা-এর জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া দাখিল মাদ্রাসা
★ কমলগঞ্জ উপজেলা-এর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়
★ কুলাউড়া উপজেলা-এর কুলাউড়া সরকারি কলেজ
★ কুলাউড়া উপজেলার লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয়
★ বড়লেখা উপজেলা-এর কেছরিগুল উচ্চ বিদ্যালয়
★ বড়লেখা উপজেলার তালিমপুর বাহারপুর উচ্চ বিদ্যালয়
★ শ্রীমঙ্গল উপজেলা-এর দ্যা বার্ডস রেসিডেন্সিয়্যাল স্কুল এন্ড কলেজ
★ হবিগঞ্জ জেলা-এর জে ডি এম (জগদানন্দ দাস মোহন্ত) উচ্চ বিদ্যালয়
★ হবিগঞ্জ সদরের কবির কলিজিয়েট একাডেমি

প্রতিবেদনে যেসব অনিয়মের তথ্য
প্রকাশিত প্রতিবেদনে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এসেছে। এর মধ্যে রয়েছে— জাল ও ভুয়া সনদ ব্যবহার,
অগ্রহণযোগ্য সনদ গ্রহণ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ, ভ্যাট ও আয়কর (আইটি) সংক্রান্ত আর্থিক অনিয়ম।

সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন প্রেরণ
ডিআইএ জানিয়েছে, প্রতিবেদনগুলোর অনুলিপি সংশ্লিষ্ট দপ্তর—মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। প্রয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়-এর রেজিস্ট্রার বরাবর ই-মেইলেও অনুলিপি প্রেরণ করা হয়েছে।

এছাড়া সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিস, শিক্ষা বোর্ড, ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডির সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধানের কাছেও ই-মেইলে প্রতিবেদন পাঠানো হয়েছে।

প্রতিবেদন সংগ্রহের নির্দেশনা
কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত ই-মেইলে প্রতিবেদন না পেলে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসের সঙ্গে যোগাযোগ করে ডি-নথি সিস্টেম থেকে তা সংগ্রহ করতে পারবে। সেখান থেকেও সংগ্রহ সম্ভব না হলে প্রতিষ্ঠানের লেটারহেডে পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বরাবর আবেদন করে তার অনুলিপি director@dia.gov.bd ঠিকানায় পাঠাতে হবে।

ই-মেইলে আবেদন পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইলে পুনরায় প্রতিবেদন পাঠানো হবে। প্রয়োজনে ০২৪১০৫৩৩৪৭ নম্বরে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews