শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ

রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক উদ্যোগের অংশ হিসেবে Rotary Club of Beanibazar তিনটি মাদ্রাসার ৫৫ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে নগদ ২,০০০ টাকা করে ঈদ উপহার বিতরণ করেছে। আয়োজকদের ভাষ্য, “রমজানের হাসি – ৫৫টি মুখে ঈদের আনন্দ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

হযরত সৈয়দ শাহ (রহঃ) হাফিজিয়া মাদ্রাসা, হযরত হায়দার শাহ হাফিজিয়া মাদ্রাসা ও জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

গতকাল (২৭ ফেব্রুয়ারী) বিয়ানীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের হযরত সৈয়দ শাহ হাফিজিয়া মাদ্রাসা চত্ত্বরে প্রজেক্ট চেয়ারম্যান রোটারিয়ান মো. আলী আহমদ (ট্রেজারার ২০২৫–২৬)-এর ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিপি রোটারিয়ান ডা. আবু ইসহাক আজাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী রোটারিয়ান অধ্যাপক এম. এ. মালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীধরা গ্রামের কৃতি সন্তান আবু নাসের পিন্টু এবং নবাং গ্রামের মো. আব্দুস সবুর। এছাড়াও ক্লাবের সম্মানিত পিপিবৃন্দ, প্রেসিডেন্ট-ইলেক্ট ও অন্যান্য রোটারিয়ানবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উপস্থিত অতিথিবৃন্দ ক্লাবের এ ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আয়োজকরা জানান, এটি একটি ছোট উপহার হলেও এর ভেতরে রয়েছে ভালোবাসা, দায়িত্ববোধ ও মানবতার স্পর্শ। রমজানের পবিত্রতায় অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতেই তাদের এ প্রয়াস।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews