শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ

আজ বিয়ানীবাজারে জার্নালিস্টস এসোসিয়েশনের পিঠা উৎসব

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজার জার্নালিস্টস এসোসিয়েশনের উদ্যোগে আজ শনিবার দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হবে। পৌরশহরের উত্তরবাজারে বিয়ানীবাজার প্রেসক্লাব কার্যালয়ের সামনে টানা দ্বিতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, উৎসবে নানা রকম ঐতিহ্যবাহী ও বাহারি পিঠা নিয়ে অংশ নেবে একাধিক স্টল। শীতের আবহে পিঠার স্বাদ আর উৎসবের আমেজে মুখর হয়ে উঠবে পুরো এলাকা।

অনুষ্ঠানের আয়োজক বিয়ানীবাজার জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি এম এ ওমর, সাধারণ সম্পাদক আমিনুল হক দিলু এবং উৎসব আয়োজক কমিটির আহবায়ক ইমাম হাসনাত সাজু ও সদস্য সচিব আব্দুল কাদির রাজু দিনব্যাপী এ কর্মসূচিতে সর্বসাধারণকে সপরিবারে উপস্থিত থেকে উৎসব উপভোগ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানিয়েছেন।

পিঠার ঘ্রাণ, সাংবাদিকদের মিলনমেলা আর আনন্দঘন পরিবেশ—সব মিলিয়ে আজকের পিঠা উৎসব বিয়ানীবাজারবাসীর জন্য হয়ে উঠবে এক আনন্দের মিলনক্ষেত্র।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews