Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
পঞ্চখণ্ড আই

অসত্যের বিপরীতে পথচলা

পঞ্চখণ্ড আই

অসত্যের বিপরীতে পথচলা

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

বিয়ানীবাজার - গোলাপগঞ্জসোশ্যাল মিডিয়া

অপপ্রচার ও কুৎসা রটনার বিরুদ্ধে প্রতিবাদ; ফেসবুকে বক্তব্য দিলেন চেয়ারম্যান হাজী আব্দুল মান্নান

By পঞ্চখণ্ড আই
জানুয়ারি ১৪, ২০২৬ 2 Min Read
০

বিয়ানীবাজার উপজেলার ৯নং মোল্লাপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি হাজী আব্দুল মান্নান–কে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি সিদ্দিক আহমদ।

তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, “বিয়ানীবাজার ক্রাইম রিপোর্ট” নামীয় একটি ফেসবুক পেজে প্রকাশিত তথাকথিত সংবাদ সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। একটি বৈধ ও পারিবারিক বিষয়কে বিকৃতভাবে উপস্থাপন করে একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে মানহানিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।

এদিকে চেয়ারম্যান হাজী আব্দুল মান্নান নিজেও তাঁর ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে দেওয়া এক বক্তব্যে বিষয়টি স্পষ্ট করেন। তিনি বলেন, “প্রিয় বিয়ানীবাজারবাসী, আসসালামু আলাইকুম। মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে আমি পারিবারিকভাবে একটি হালাল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। এই সম্পূর্ণ বৈধ ও পারিবারিক বিবাহকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি পরিপূর্ণ সত্যতা না জেনে আমার বিরুদ্ধে মিথ্যা গুজব ও মানহানিকর বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন, যা আমাকে গভীরভাবে কষ্ট দিয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ অনুযায়ী, উভয় পক্ষের সম্মতি ও এলাকার মুরব্বিয়ানদের উপস্থিতিতে, কনের অভিভাবকদের মতামতের ভিত্তিতেই পারিবারিকভাবে ছোট পরিসরে এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। ইতোমধ্যে বিবাহোত্তর ওয়ালিমা অনুষ্ঠানও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

ফেসবুক পোস্টে চেয়ারম্যান হাজী আব্দুল মান্নান বলেন, “মনে রাখবেন, কারো ক্ষতি করে কেউ বড় হতে পারে না। আমি আমার সকল প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানাই—আপনারা বিভ্রান্ত হবেন না, বিশ্বাস রাখবেন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার বেঁচে থাকার শক্তি।”

সিদ্দিক আহমদ তাঁর বিবৃতিতে আরও বলেন, একটি ব্যক্তিগত ও বৈধ পারিবারিক বিষয়কে ‘অনৈতিক কর্মকাণ্ড’ হিসেবে প্রচার করা চরম দায়িত্বজ্ঞানহীনতা এবং রাজনৈতিক শালীনতার পরিপন্থী। তিনি সংশ্লিষ্ট অপপ্রচারকারীদের অবিলম্বে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রত্যাহার, দুঃখ প্রকাশ এবং ভবিষ্যতে এ ধরনের কুৎসা রটনা থেকে বিরত থাকার আহ্বান জানান। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষিত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

বিবৃতির শেষাংশে বলা হয়, বিএনপি একটি গণতান্ত্রিক ও দায়িত্বশীল রাজনৈতিক দল। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার গণতন্ত্র ও সামাজিক মূল্যবোধের জন্য হুমকিস্বরূপ। সত্যের বিজয় অবশ্যম্ভাবী—মিথ্যা ও অপপ্রচার কখনোই স্থায়ী হতে পারে না।

সংবাদটি শেয়ার করুন

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on X (Opens in new window) X
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

Author

পঞ্চখণ্ড আই

Follow Me
Other Articles
Previous

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনি সমাবেশ নিষিদ্ধ

Next

সিলেট-৫ ও সিলেট-৬ আসনে বিএনপি–জমিয়ত সমঝোতায় টানাপোড়েন, জটিল হচ্ছে ভোটের সমীকরণ

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ | পঞ্চখণ্ড আই
%d