1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্বালেশ্বর উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন ২ জুলাই থেকে শুরু এইচএসসি ২০২৬: পূর্ণ সিলেবাসে পরীক্ষা, শিগগিরই রুটিন প্রকাশ বিয়ানীবাজারের কৃতি সন্তান আবুল কাহের চৌধুরী শামীমকে বর্ণাঢ্য সংবর্ধনা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের আহ্বান জানালেন ইউএনও উম্মে হাবিবা মজুমদার বিদ্যুৎ খাতে বকেয়া ৫০ হাজার কোটি টাকা ছাড়াল: উৎপাদন ও সরবরাহে বড় ঝুঁকি ৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা: সব বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্র বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি

সিলেটে আরও চার প্রার্থীর মনোনয়ন বৈধ, এনসিপি প্রার্থীর বাতিল

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক:
সিলেটের বিভিন্ন সংসদীয় আসনে আরও চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দু’জন বিএনপি, একজন জাতীয় পার্টি এবং একজন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) সিলেটের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এই সিদ্ধান্তের ঘোষণা দেন।
এর আগে শনিবার (৩ জানুয়ারি) সিলেটের ছয়টি আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সুযোগের পর যাচাই শেষে রবিবার চারজনের মনোনয়ন বৈধতা পায়।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— সিলেট-৩ (দক্ষিণ সুরমা–ফেঞ্চুগঞ্জ–বালাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত এমএ মালিক, সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত ফয়সল আহমদ চৌধুরী, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ–গোয়াইনঘাট–জৈন্তাপুর) আসনে জাতীয় পার্টি মনোনীত মুজিবুর রহমান ডালিম এবং একই আসনে গণঅধিকার পরিষদ মনোনীত মো. জাহিদুর রহমান।

অন্যদিকে, দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে সিলেট-১ আসনে এনসিপি মনোনীত প্রার্থী এহতেশামুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তিনি আপিল করার সুযোগ পাচ্ছেন।
নির্বাচন বিধি অনুযায়ী, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ১১ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট