1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে আম খাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, ক্লাস শুরু ৭ জুন বাগবাড়ী SESDP মডেল উচ্চ বিদ্যালয়ে জমকালো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ে দাতা সদস্য জামিলে’র সংবর্ধনা হজ্বযাত্রীদের মাঝে কামাল মাতহুরী রচিত “যিয়ারতে হারামাইন” বই বিতরণ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত একজন আজীবন স্কাউটার শ্রী লালিত মোহন বিশ্বাসের মৃত্যুতে শোক ফেসবুক পোস্ট ঘিরে বিয়ানীবাজারে আলোচনা বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে এমপি এমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদানের প্রস্তুতি সভা সিলেটে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সূচনা বিয়ানীবাজারে বাইতুস সালাম জামে মসজিদের পুনঃনির্মাণে ৭০ লক্ষ টাকার আশ্বাস—এম সাব উদ্দিন

হাফিজ আব্দুল মতিন (র.)’র ৫ম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

সালেহ আহমদ
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

সালেহ আহমদ :
আনজুমানে আল-ইসলাহ বিয়ানীবাজার উপজেলার সাবেক সভাপতি, আবদে বারী হুফ্ফাজুল কোরআন বোর্ডের সাবেক চেয়ারম্যান, মাথিউরা বাজার দারুল উলুম হাফিজিয়া মাদরাসার সাবেক প্রধান শিক্ষক ও কুরআনের একনিষ্ঠ খাদিম আলহাজ্ব হাফিজ আব্দুল মতিন (র.)’র ৫ম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে।

আলহাজ্ব হাফিজ আব্দুল মতিন (র.) স্মৃতি পরিষদের উদ্যোগে গত ১৫ ডিসেম্বর, বাদ মাগরিব থেকে রাত ১১টা পর্যন্ত দক্ষিণ দাসউরায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাথিউরা বাজার দারুল উলুম হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা শফিকুর রহমান-এর সভাপতিত্বে হিজবুল হোসাইন তারেক ও হাফিজ নাবিল হাসনাইনের যৌথ সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথির নসিহত পেশ করেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)’র সুযোগ্য উত্তরসূরি হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন আল্লামা বালাউটি ছাহেব (র.)’র সুযোগ্য ছাহেবজাদা হাফিজ মাওলানা ওলীউর রহমান বালাউটি।

মাহফিলে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন আবদে বারী হুফ্ফাজুল কোরআন বোর্ডের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফিজ গোলাম রাব্বানী, আনজুমানে আল-ইসলাহ বিয়ানীবাজার পৌর সভাপতি আলহাজ্ব বদরুল ইসলাম, উপজেলা সহ-সভাপতি মাওলানা জয়নুল ইসলাম, লতিফিয়া ক্বারী সোসাইটি বিয়ানীবাজার উপজেলার সহ-সভাপতি মাওলানা আব্দুল বাসিত আরিফী, সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আসাদ উদ্দিন ফারুকী, হযরত গোলাবশাহ (র.) হাফিজিয়া মাদরাসা ইমামবাড়ির মুহতামীম হাফিজ মাওলানা আমান উদ্দিন এবং স্মৃতি পরিষদের সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মনজুর হোসাইন আজহারী।

বক্তারা মরহুম হাফিজ আব্দুল মতিন (র.)’র ইলমী অবদান, কুরআন শিক্ষায় আজীবন নিষ্ঠা এবং নৈতিক আদর্শের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মাহফিলে উপস্থিত ছিলেন আনজুমানে আল-ইসলাহ বিয়ানীবাজার উপজেলার সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ গৌছ উদ্দিন, তাফসীরুল কুরআন পরিষদ বিয়ানীবাজারের সাধারণ সম্পাদক হোসেন আহমদ, তুরুকভাগ হাফিজিয়া দাখিল মাদরাসার মাওলানা জিল্লুর রহমান, স্মৃতি পরিষদের উপদেষ্টা হাবিবুর রহমান রাহেল, উপজেলা তালামীদের সভাপতি হাফিজ জফরুল আলম, পৌর সভাপতি তানজিম আহমদ রিফাত ও উপজেলার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিফজুর-সহ মরহুমের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী ও গুণগ্রাহীবৃন্দ।

পরিশেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় স্মৃতি পরিষদের সভাপতি ইতালি প্রবাসী হাফিজ মাওলানা আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিজবুল হোসাইন তারেক মাহফিলে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের দ্বীনি আয়োজন অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট