শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ

বিয়ানীবাজারের নতুন ইউএনও হিসেবে উম্মে হাবিবা মজুমদার পদায়ন

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিয়ানীবাজার উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মিজ উম্মে হাবিবা মজুমদারকে পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (১ ডিসেম্বর) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন পদায়িত ইউএনওকে তার অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর সেকশন–১৪৪ অনুযায়ী ক্ষমতা প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তিনি আগামী ৪ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন; নির্ধারিত সময়ে যোগদান না করলে ওইদিন বিকেলের পর থেকে তাকে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

এ ছাড়া বদলি করা কর্মকর্তার কর্মস্থল পূর্বে পরিবর্তন হয়ে থাকলে সংশ্লিষ্ট দপ্তরের নাম–ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিলের নির্দেশনাও প্রজ্ঞাপনে দেওয়া হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews