শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ

শ্রীধরায় মরহুম জসিম উদ্দিন জুয়েলকে স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
অদ্য ২৮ নভেম্বর, শুক্রবার রাত ৯টায় শ্রীধরা গ্রামের কৃতি সন্তান, শ্রীধরা জনমঙ্গল সমিতির সাবেক সাধারণ সম্পাদক মরহুম জসিম উদ্দিন জুয়েলকে স্মরণে শ্রীধরা জনমঙ্গল সমিতি ও শ্রীধরা বাজার ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি জনাব খসরুজ্জামান খসরুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব গুলজার আহমেদ রাহেলের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। তিলাওয়াত করেন জনাব আজির উদ্দিন।

শোকসভায় বক্তারা মরহুম জসিম উদ্দিন জুয়েলের কর্মমুখী জীবন, সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান এবং মানবিক গুণাবলির স্মৃতিচারণ করেন। উপস্থিত বক্তাদের মধ্যে ছিলেন লন্ডন প্রবাসী “শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে”-র সাবেক সহ-সভাপতি জনাব আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল আহাদ, শ্রীধরা জনমঙ্গল সমিতির উপদেষ্টা জনাব আহমদ মহসিন বাবর, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপদেষ্টা জনাব নুরুল আলম সেলিম, উপদেষ্টা জনাব আবু বক্কর আবু, উপজেলা ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও উপদেষ্টা জনাব এমাদ আহমদ, হযরত সৈয়দ শাহ (র.) হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব হাফিজ আব্দুল্লাহ আহমদ, বিশিষ্ট সমাজসেবক ও বিয়ানীবাজার গণদাবি পরিষদের সাধারণ সম্পাদক জনাব জয়নুল আবেদিন, বিয়ানীবাজার রোটারি ক্লাবের সভাপতি জনাব হাসান আহমদ, আমিরাত প্রবাসী জনাব সুহেল আহমদ স্বপন, শ্রীধরা বাজার সমিতির সাধারণ সম্পাদক জনাব জয়নুল হোসাইনসহ সমিতির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

এ ছাড়া উপস্থিত ছিলেন শ্রীধরা জনমঙ্গল সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান নাবিল, শিল্প ও কৃষি সম্পাদক জনাব ফকরুল ইসলাম মাসুম, হিসাব নিরীক্ষক সম্পাদক জনাব নজমুল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক জনাব হাফিজ লুৎফর রহমান, ক্রীড়া সম্পাদক জনাব রাতুল আহমেদ, হাফিজিয়া মাদ্রাসার ৪১তম ওয়াজ মাহফিল পরিচালনা পরিষদের আহ্বায়ক জনাব আমির হোসেন আলমগীর, সমাজসেবক জনাব খালেদ আহমদ, জনাব হাজী শাহ আলম জুয়েলসহ গ্রামের অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মরহুম জসিম উদ্দিন জুয়েলের পরিবারের পক্ষ থেকে তাঁর বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী জনাব কফিল উদ্দিন (কয়েল) ও ছোট ভাই বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব নাছির উদ্দিন (রাশেল) আবেগঘন বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে লন্ডন প্রবাসী জনাব শাহজাহান আহমেদ, শ্রীধরা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব বুরহান উদ্দিন, সমিতির কার্যকরী কমিটির সদস্য জনাব আব্দুল জলিল বাবু, জনাব আব্দুর রউফ, ছিদ্দিকুর রহমান, আমিনুল হক দিলু, ব্যবসায়ী জনাব আবু খালেদ, জনাব হাফিজ আবুল হোসেন, জনাব জামাল হোসেন, ডি.এস.পি ক্লাবের সভাপতি জনাব মাহবুব আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভাপতি জনাব খসরুজ্জামান খসরুর সমাপনী বক্তব্যের পর দোয়া মাহফিল ও শিরনী বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
শ্রীধরা জনমঙ্গল সমিতির পক্ষ থেকে শোকসভায় আগত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews