1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
অবসর সুবিধা বোর্ডে স্বচ্ছতা কোথায়—প্রাপ্যতার ন্যায্যতা প্রশ্নের মুখে বিয়ানীবাজারে ইটালী পাঠানোর নামে ১০ কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে দুই ভাই: পাল্টাপাল্টি মামলা, তদন্তে পুলিশ কনকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে সম্ভাবনাময় প্রার্থী অ্যাডভোকেট জুবায়ের আহম্মেদ খান শিক্ষাঙ্গনে ন্যক্কারজনক হামলা: শিক্ষক লাঞ্ছিত, নীরব প্রশাসন—ক্ষোভে ফুঁসছে দেশ সাংবাদিকতার মানোন্নয়নে নতুন উদ্যোগ: শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ গঠনের পরিকল্পনা বিয়ানীবাজারে এসএসসি-দাখিল পরীক্ষার প্রথম দিনেই চাঞ্চল্য: ৩ ছাত্রী উধাও শ্বালেশ্বর উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন ২ জুলাই থেকে শুরু এইচএসসি ২০২৬: পূর্ণ সিলেবাসে পরীক্ষা, শিগগিরই রুটিন প্রকাশ বিয়ানীবাজারের কৃতি সন্তান আবুল কাহের চৌধুরী শামীমকে বর্ণাঢ্য সংবর্ধনা

সিলেট বিভাগের ১৪ উপজেলায় নতুন ইউএনও—নির্বাচন ঘিরে প্রশাসনে বড় রদবদল

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

সিলেট বিভাগের ১৪টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়ন করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনে আনা ব্যাপক রদবদলের অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয়েছে। দেশের মোট ১৬৬টি উপজেলায় নতুন ইউএনও নিয়োগের তালিকায় সিলেট বিভাগের এই ১৪টি উপজেলাও অন্তর্ভুক্ত।

সিলেট জেলার যেসব উপজেলায় নতুন ইউএনও যোগ দিচ্ছেন সেগুলো হলো— গোলাপগঞ্জ, বালাগঞ্জ, জাকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর ও বিশ্বনাথ।

হবিগঞ্জ জেলার পাঁচটি উপজেলা— হবিগঞ্জ সদর, লাখাই, আজমিরীগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট—এও নতুন ইউএনও পদায়ন করা হয়েছে।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও জুড়ী উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা পাচ্ছে নতুন ইউএনও।

এ বিষয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট