1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
আজ ১৬ ডিসেম্বর: মহান বিজয় দিবস আজ শহীদ বুদ্ধিজীবী দিবস: স্বাধীনতার উষালগ্নে জাতির মেধা নিধনের কালো অধ্যায় একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট: তফসিল ঘোষণা করলেন সিইসি সিলেটে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল বিয়ানীবাজার—মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ বন্ধু কর্তৃক বন্ধু খুন: বিয়ানীবাজারে আইফোনের লোভে নির্মম হত্যাকাণ্ড আন নুর ইসলামিক কিন্ডার গার্ডেনে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আজ বিয়ানীবাজার মুক্ত দিবস নীরবতার শক্তি: আত্মশুদ্ধি ও সামাজিক শান্তির পথ কঠোর ভিসা নীতিতে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো: বাংলাদেশ–পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তি কার্যত বন্ধ বিয়ানীবাজার উপজেলা স্কাউট সভাপতি ইউএনও গোলাম মুস্তাফা মুন্নার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকার গাজীপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও ভূমিকম্প

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

ঢাকার গাজীপুরের বাইপাইলে ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে এই কম্পন রেকর্ড করে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৩।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ জানান— “এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল বাইপাইল।”

এর ঠিক আগের দিন—শুক্রবার সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানীসহ আশপাশের জেলাগুলো কেঁপে ওঠে। ভয়াবহ সেই কম্পনে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারান।
মৃতদের মধ্যে— ঢাকায় ৪ জন, নরসিংদীতে ৫ জন ও নারায়ণগঞ্জে ১ জন। এছাড়া দেশজুড়ে বিভিন্ন জেলায় কয়েকশ মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

ক্রমাগত ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে, আর বিশেষজ্ঞরা ভূমিকম্প সচেতনতা ও প্রস্তুতি জোরদারের পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট