শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ

“মেধা চর্চার বিকল্প নেই”—বিয়ানীবাজারে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের মতবিনিময় সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক:

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন,

“প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ার পরও বিয়ানীবাজারের শিক্ষা ব্যবস্থা সন্তোষজনক। এ ধারা বজায় রেখে উচ্চশিক্ষার প্রবণতা আরও বাড়াতে হবে। শিক্ষার্থীদের বিকাশে মেধা চর্চার বিকল্প নেই।”

তিনি আরো বলেন,

“‘স্টুডেন্ট’ শব্দটাই শিক্ষার্থীর করণীয় নির্দেশ করে। অভিভাবকদের উচিত সন্তানদের মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ এনে তাদের চিন্তাশীল ও সত্যনিষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তোলা।”

বৃহস্পতিবার সকালে বিয়ানীবাজার সরকারি কলেজে সিলেট শিক্ষা বোর্ড আয়োজিত এইচএসসি পরীক্ষা–২০২৫ এর ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাব্বির আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না, কলেজ পরিদর্শক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক তারিকুল ইসলাম ও সহযোগী অধ্যাপক আব্দুর রহীম সবুজ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক সাব্বির আহমদ বলেন,

“বিয়ানীবাজার সরকারি কলেজকে ভেন্যু হিসেবে নির্বাচন করায় শিক্ষা বোর্ডকে ধন্যবাদ জানাই। পাশাপাশি কোচিং সেন্টার নিয়ন্ত্রণ ও মোবাইল ব্যবহারে অভিভাবকদের সচেতন ভূমিকা দরকার।”

সভায় বক্তারা বলেন—এ ধরনের উদ্যোগ শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ককে আরও দৃঢ় করবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews