রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রশাসনের জবাবদিহি ও অভিযোগের শালীনতা অবসরভাতা পেতে আর ভোগান্তি নয়, অনলাইনেই শিক্ষকদের অ্যাকাউন্টে যাবে পাওনা: প্রধানমন্ত্রী সিলেটের ট্রিপল মার্ডারে নতুন মোড়: প্রেমের গল্পের আড়ালে কি জমি বিরোধ? দীর্ঘ অপেক্ষার অবসান: অবসরভাতা ও কল্যাণ সুবিধা পাচ্ছেন ১ লাখ ১৪ হাজার শিক্ষক-কর্মচারী বিয়ানীবাজারে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নতুন নেতৃত্বে তোফায়েল-অলিউর মন্ত্রিসভায় রদবদলের জোর আলোচনা, ভাগ হতে পারে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দৈনিক ঘোষণা’র বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক হলেন সাদিক হোসেন এপলু ঠাকুরগাঁওয়ের ‘ঘরের ছেলে’ মির্জা ফখরুল, রাষ্ট্রপতি পদে মনোনয়নে উচ্ছ্বাস তিনটি লাশ, অসংখ্য প্রশ্ন: মানবিকতার সংকটে বাংলাদেশ অটোপাশের দিন শেষ, মানসম্মত শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে: এমপি এমরান চৌধুরী

অর্থখাতে রূপান্তর: দূর্বল পাঁচ ব্যাংক মিলে হচ্ছে নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩০ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

বাংলাদেশের আর্থিক খাতে নতুন মোড় নিতে যাচ্ছে একটি বড় সিদ্ধান্ত। দেশের পাঁচটি আর্থিকভাবে দুর্বল ব্যাংককে একীভূত করে গঠন করা হবে একটি নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক—‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বোর্ড সভায় গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত হয়—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংককে একীভূত করে নতুন ব্যাংক প্রতিষ্ঠা করা হবে। এর জন্য বাংলাদেশ ব্যাংক শিগগিরই লাইসেন্স ইস্যু করবে।

একীভূত প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সর্বোচ্চ পাঁচ সদস্যের প্রশাসক টিম নিয়োগ দেওয়া হবে। তারা ব্যাংকগুলোর সার্বিক কার্যক্রম তদারকি করবেন। প্রশাসকরা দায়িত্ব নেওয়ার পর বর্তমান পরিচালনা পর্ষদ কার্যত অকার্যকর হয়ে পড়বে। যদিও এমডি ও পরিচালকরা আপাতত বহাল থাকবেন, একীভূত প্রক্রিয়া সম্পন্ন হলে তাদের পদও বিলুপ্ত হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জটিল এই প্রক্রিয়া শেষ হতে কমপক্ষে দুই বছর সময় লাগতে পারে। তবে এ সময়ের মধ্যে আমানতকারীদের স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সুরক্ষিত রাখা হবে।

প্রসঙ্গত, গত ২ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচটি ব্যাংকের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক একীভূত হওয়ার পক্ষে মত দেয়। অন্যদিকে, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক সিদ্ধান্তের বিরোধিতা করে।

সরকার ইতিমধ্যে ৩৫ হাজার কোটি টাকার বিপরীতে ২০ হাজার ২০০ কোটি টাকা মূলধন বরাদ্দ দিয়েছে এবং ভবিষ্যতে আরও ২০ হাজার কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপকে বিশেষজ্ঞরা দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরানো এবং দুর্বল ব্যাংকগুলোর ঝুঁকি হ্রাসের একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে দেখছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews