1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হজ্বযাত্রীদের মাঝে কামাল মাতহুরী রচিত “যিয়ারতে হারামাইন” বই বিতরণ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত একজন আজীবন স্কাউটার শ্রী লালিত মোহন বিশ্বাসের মৃত্যুতে শোক ফেসবুক পোস্ট ঘিরে বিয়ানীবাজারে আলোচনা বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে এমপি এমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদানের প্রস্তুতি সভা সিলেটে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সূচনা বিয়ানীবাজারে বাইতুস সালাম জামে মসজিদের পুনঃনির্মাণে ৭০ লক্ষ টাকার আশ্বাস—এম সাব উদ্দিন শ্রমের মর্যাদা ও ন্যায্য অধিকার—মে দিবসের অঙ্গীকার অবসর সুবিধা বোর্ডে স্বচ্ছতা কোথায়—প্রাপ্যতার ন্যায্যতা প্রশ্নের মুখে বিয়ানীবাজারে ইটালী পাঠানোর নামে ১০ কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে দুই ভাই: পাল্টাপাল্টি মামলা, তদন্তে পুলিশ কনকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

জুলাই-আগস্টের গণহত্যা: শেখ হাসিনার সরকারের সাবেক ৪৫ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে সাত মামলার তদন্ত আদেশ

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩৬৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক | ২০ জুলাই ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত সাতটি পৃথক মামলায় শেখ হাসিনার সরকারের সাবেক ৪৫ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের জন্য তিন মাসের সময়সীমা বেধে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ১৫ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২০ জুলাই), বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল-১ এ এই নির্দেশ জারি করা হয়। রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সময় প্রার্থনা করলে আদালত এ আদেশ দেন।

এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন— আনিসুল হক (সাবেক আইনমন্ত্রী), ডা. দীপু মনি (সাবেক শিক্ষামন্ত্রী), সালমান এফ রহমান (প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা), জুনাইদ আহমেদ পলক (সাবেক আইসিটি প্রতিমন্ত্রী), আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, কামরুল ইসলাম, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক প্রমুখ।

এর আগে, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলার তদন্ত দুই মাসে শেষ করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। পরবর্তীতে আরও দুই দফা সময় বৃদ্ধি করা হয়।

এই মামলাগুলো জুলাই-আগস্টের ‘গণহত্যা, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও দমননীতি’কে কেন্দ্র করে দায়ের করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে, ছাত্র আন্দোলনকে নির্মমভাবে দমন করতে গিয়েই এসব অপরাধ সংঘটিত হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট