1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মিনা— শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা বিয়ানীবাজারে ‘জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা’র প্রাণবন্ত আয়োজনে “দেহই আমার মুলুকখানা” ও “সুদীর্ঘ শব্দকথা” বইয়ের মোড়ক উন্মোচন সম্পন্ন আমেরিকার গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: নিজ দেশে ফিরেই করতে হবে আবেদন! গোলাপগঞ্জে চাঞ্চল্য : পারিবারিক বিরোধে গৃহবধূ নিহত সিলেটের ঐক্য ও ভ্রাতৃত্ব রক্ষায় ফুলতলী ঐতিহ্যের প্রাসঙ্গিকতা Π আতাউর রহমান অক্টোবরেই শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘশ্বাস : নবগঠিত বোর্ড কি ফিরিয়ে দিতে পারবে আস্থা? বিয়ানীবাজারে আম খাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, ক্লাস শুরু ৭ জুন বাগবাড়ী SESDP মডেল উচ্চ বিদ্যালয়ে জমকালো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত

বিয়ানীবাজারে বাইতুস সালাম জামে মসজিদের পুনঃনির্মাণে ৭০ লক্ষ টাকার আশ্বাস—এম সাব উদ্দিন

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
১লা মে ২০২৬, বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের পইল গ্রামে অবস্থিত বাইতুস সালাম জামে মসজিদের পুনঃনির্মাণ উপলক্ষে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত এ সভায় উপস্থিত মুসল্লীদের সামনে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী এম সাব উদ্দিন মসজিদের পুনঃনির্মাণে ৭০ লক্ষ টাকা প্রদানের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদের মুতাওয়াল্লী আলী আহমদ তাপাদার। লন্ডন প্রবাসী সুলতান আহমদ তাপাদারের প্রাণবন্ত সঞ্চালনা ও স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-হারমাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সি আই পি ওলিউর রহমান। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ইমরান হোসেন দেলোয়ার। এছাড়াও বক্তব্য রাখেন জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিয়ানীবাজার শিক্ষক সমিতির সভাপতি আব্দুদ দাইয়ান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের সদস্য জাকির আহমদ খান, চারখাই বাজার বণিক সমিতির সভাপতি মফিকুর রহমান হাসনু, সমাজসেবী কয়সর রেজা তাপাদার এবং গৌস উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এম সাব উদ্দিনের এই বৃহৎ অনুদানের আশ্বাসে এলাকাবাসী ও মুসল্লীরা গভীর আনন্দ প্রকাশ করেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তারা তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এ উদ্যোগ তাঁর মানবিকতা ও সমাজকল্যাণে নিবেদিত মনোভাবের উজ্জ্বল দৃষ্টান্ত।

এছাড়াও সি আই পি ওলিউর রহমান মসজিদ পুনঃনির্মাণে সম্পৃক্ত থাকার আশ্বাস প্রদান করেন। উপস্থিত মুসল্লীগণ এম সাব উদ্দিনসহ সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পারিবারিক কল্যাণ কামনা করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট