1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রতিবাদী লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শমসের আলম মমতাময়ী মাতার ইন্তেকাল দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন সাময়িক বহিষ্কার বাজেট ২০২৬-২৭: কোন কোন পণ্যের দাম কমতে পারে, স্বস্তি মিলবে যেসব খাতে বক্তব্যের বাইরে বাস্তবতার প্রশ্ন: বিয়ানীবাজারের আইনশৃঙ্খলা সভার পোস্টমর্টেম রিপোর্ট বিয়ানীবাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা: ‘অপরাধীকে ধর্মীয় রঙ নয়, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে চাই সবার অংশগ্রহণ’ — পুলিশ সুপার দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন ২০ জুলাই প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল: ২০২৮ সালে আসছে নতুন কারিকুলাম অবশেষে স্বস্তির আলো: অবসর ও কল্যাণ সুবিধার অপেক্ষায় থাকা এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর ওসি’র শ্রেষ্ঠত্বের স্বীকৃতি বনাম জনআস্থা: বিয়ানীবাজারের মানুষের প্রশ্ন পল্লবীর আলোচিত শিশু নির্যাতন মামলায় মৃত্যুদণ্ড: মাত্র ১৭ দিনে বিচার সম্পন্ন, নজির স্থাপন করল আদালত

বিয়ানীবাজারে পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ মাদক কারবারিসহ চারজন গ্রেফতার

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২২৮ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজার থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত মামলা ও গ্রেফতারি ও সাজা পরোয়ানাভুক্ত আরও তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর নাওয়ালা এলাকার মো. আফতাব আলীর বাড়িতে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ আফতাব আলী (৪০)কে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয়ভাবে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

এছাড়া আলীনগর ইউনিয়নের রামদা বাজার এলাকা থেকে নিয়মিত মামলার আসামি জুনায়েদ আজম চৌধুরী (৫০)কে আটক করা হয়।

একই সময়ে দক্ষিণ পাড়িয়াবহর গ্রামে পৃথক অভিযানে বড়লেখা থানার মামলা নং-১২ (৩)২২-এর সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সালাম ওরফে সালমান এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রায়হান আহমদকে পুলিশ হেফাজতে নেয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান আগামীতেও আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট