1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রতিবাদী লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শমসের আলম মমতাময়ী মাতার ইন্তেকাল দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন সাময়িক বহিষ্কার বাজেট ২০২৬-২৭: কোন কোন পণ্যের দাম কমতে পারে, স্বস্তি মিলবে যেসব খাতে বক্তব্যের বাইরে বাস্তবতার প্রশ্ন: বিয়ানীবাজারের আইনশৃঙ্খলা সভার পোস্টমর্টেম রিপোর্ট বিয়ানীবাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা: ‘অপরাধীকে ধর্মীয় রঙ নয়, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে চাই সবার অংশগ্রহণ’ — পুলিশ সুপার দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন ২০ জুলাই প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল: ২০২৮ সালে আসছে নতুন কারিকুলাম অবশেষে স্বস্তির আলো: অবসর ও কল্যাণ সুবিধার অপেক্ষায় থাকা এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর ওসি’র শ্রেষ্ঠত্বের স্বীকৃতি বনাম জনআস্থা: বিয়ানীবাজারের মানুষের প্রশ্ন পল্লবীর আলোচিত শিশু নির্যাতন মামলায় মৃত্যুদণ্ড: মাত্র ১৭ দিনে বিচার সম্পন্ন, নজির স্থাপন করল আদালত

নীরব হলো আপসহীন কণ্ঠ : দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শিক্ষক নেতৃবৃন্দের শোক

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও প্রবীণ রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া–এর ইন্তেকালে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি জানাচ্ছি আমাদের আন্তরিক সমবেদনা। একজন সাবেক প্রধানমন্ত্রী ও দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে রাষ্ট্র পরিচালনা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংগ্রামে তাঁর অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ ও জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাঁর দেখানো পথ অনুসরণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতি এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—এমনটাই আমরা মনে করি।

আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করছি, তিনি যেন এই প্রবীণ রাজনীতিবিদের সমস্ত গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

এই শোক প্রকাশ করেছেন—সাবেক প্রধান শিক্ষক ও বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি আতাউর রহমান, সাবেক প্রধান শিক্ষক ও বিয়ানীবাজার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুদ দাইয়ান, এবং উভয় সংগঠনের সচিব ও বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ অসীম কান্তি তালুকদার, বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষক আন্দোলন সংগ্রাম কমিটির আহবায়ক ও নালবহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল আহমদ ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট