শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ

বিয়ানীবাজার সরকারি কলেজে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ : বিএনসিসি সদস্যদের হাতে-কলমে অনুশীলন

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজার সরকারি কলেজে অগ্নি নির্বাপন ও নিরাপত্তা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজের মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণে কলেজ বিএনসিসি (BNCC) সদস্যদের আগুন নিয়ন্ত্রণে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ ও নিরাপত্তা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন বিয়ানীবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ বিএনসিসি প্লাটুন কমান্ডার কামরুল ইসলাম, বিয়ানীবাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ সুকুমার সিংহ এবং ফায়ার লিডার আব্দুল মুকিত।

প্রশিক্ষণে বক্তারা বলেন, “দুর্ঘটনা প্রতিরোধ ও অগ্নিকাণ্ডের সময় দ্রুত পদক্ষেপ নিতে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।” তাঁরা শিক্ষার্থীদের মাঝে অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বদানের মানসিকতা গড়ে তোলা এবং তাৎক্ষণিক সাড়া প্রদানের সক্ষমতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নি নির্বাপনের বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার, উদ্ধার কার্যক্রম ও তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বাস্তব অনুশীলন প্রদর্শন করেন।

এর আগে বিএনসিসির পক্ষ থেকে প্রধান অতিথি উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলামকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।

আয়োজনে ছিল উৎসাহ, শিক্ষায় ছিল সচেতনতার বার্তা — নিরাপদ শিক্ষাঙ্গন গড়ার অঙ্গীকারে এক নতুন পদক্ষেপ বিয়ানীবাজার সরকারি কলেজে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews