1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে আম খাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, ক্লাস শুরু ৭ জুন বাগবাড়ী SESDP মডেল উচ্চ বিদ্যালয়ে জমকালো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ে দাতা সদস্য জামিলে’র সংবর্ধনা হজ্বযাত্রীদের মাঝে কামাল মাতহুরী রচিত “যিয়ারতে হারামাইন” বই বিতরণ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত একজন আজীবন স্কাউটার শ্রী লালিত মোহন বিশ্বাসের মৃত্যুতে শোক ফেসবুক পোস্ট ঘিরে বিয়ানীবাজারে আলোচনা বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে এমপি এমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদানের প্রস্তুতি সভা সিলেটে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সূচনা বিয়ানীবাজারে বাইতুস সালাম জামে মসজিদের পুনঃনির্মাণে ৭০ লক্ষ টাকার আশ্বাস—এম সাব উদ্দিন

সিলেট-৬ আসনকে স্মার্ট ও আধুনিক গড়ার জন্য সকলের সহযোগিতা চাই : নুরুল ইসলাম নাহিদ

আতাউর রহমান, প্রধান প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৭১৭ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে নৌকা মার্কার সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনকে স্মার্ট ও আধুনিক গড়ার জন্য সকলের সহযোগিতা চেয়ে এবারের নির্বাচনকে জীবনের শেষ নির্বাচন জানিয়ে উন্নয়নের স্বার্থে সকলের কাছে নৌকায় ভোট চাইলেন।

এতদঞ্চলের রাস্তাঘাটসহ সকল অসমাপ্ত কাজ দ্রুত সমাপ্ত করা ও সিলেট-চারখাই সড়ক ৬ লেনে উন্নীত করে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সমাজ ব্যবস্থা গড়ে তুলতে আরেকটিবার তাঁকে বিজয়ী করার আহবান জানালেন নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে বিয়ানীবাজার পৌরশহরে বিয়ানীবাজার উপজেলার আওয়ামী লীগ আয়োজিত নৌকার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন তিনি।

জনসভায় নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ বলেন, বিগত ১৫ বছরে সারা বাংলাদেশের মত করেই সিলেট-৬ আসন এলাকার উন্নয়ন করা হয়েছে। অবহেলিত গোলাপগঞ্জ-বিয়ানীবাজার কে আমরা সুন্দর ভাবে উন্নয়নের মাধ্যমে সাজিয়ে তুলেছি। আমরা এ আসনকে উন্নত, স্মার্ট ও আধুনিক এলাকা হিসেবে গড়ে তুলবো।

তিনি বলেন, আমি বিশ্বাস করি আপনারা সকলে উন্নয়নের পক্ষে আছেন। আপনারাও চান দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকুক। আসুন উন্নয়নের জন্য সকলেই নৌকা মার্কার পক্ষে অবস্থান করি।

বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামালসহ বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতারা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট