1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ‘জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা’র প্রাণবন্ত আয়োজনে “দেহই আমার মুলুকখানা” ও “সুদীর্ঘ শব্দকথা” বইয়ের মোড়ক উন্মোচন সম্পন্ন আমেরিকার গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: নিজ দেশে ফিরেই করতে হবে আবেদন! গোলাপগঞ্জে চাঞ্চল্য : পারিবারিক বিরোধে গৃহবধূ নিহত সিলেটের ঐক্য ও ভ্রাতৃত্ব রক্ষায় ফুলতলী ঐতিহ্যের প্রাসঙ্গিকতা Π আতাউর রহমান অক্টোবরেই শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘশ্বাস : নবগঠিত বোর্ড কি ফিরিয়ে দিতে পারবে আস্থা? বিয়ানীবাজারে আম খাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, ক্লাস শুরু ৭ জুন বাগবাড়ী SESDP মডেল উচ্চ বিদ্যালয়ে জমকালো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ে দাতা সদস্য জামিলে’র সংবর্ধনা

বৈরাগীবাজারে পিবিএলএস’র শীতবস্ত্র ও সংবর্ধনায় সম্মানিত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক:
পিবিএলএস কালচারেল একাডেমি, বৈরাগীবাজারের উদ্যোগে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে সংবর্ধনা ও শীতবস্ত্র প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কলামিস্ট আতাউর রহমান বলেন, স্বাধীনতা অর্জিত হয়েছে রক্তের বিনিময়ে। তবে স্বাধীনতার মূল চেতনা—ন্যায়, সমতা, মানবিক মর্যাদা ও বৈষম্যহীন সমাজ—আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দুর্নীতি ও অবিচার অনেক সময় সেই অর্জনকে প্রশ্নবিদ্ধ করে। তবুও মুক্তিযোদ্ধাদের আদর্শ আমাদের পথ দেখায় এবং এই অসম্পূর্ণতাকে পূর্ণতায় রূপ দেওয়ার দায়িত্ব আমাদের সকলের।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও সাহস ইতিহাসে চিরস্মরণীয়। সেই আত্মত্যাগের তুলনায় আমাদের কোনো উপহারই যথেষ্ট নয়। শীতের এই সময়ে সামান্য সহায়তা হলেও যেন কিছুটা স্বস্তি পাওয়া যায়—এই অনুভূতি থেকেই এ আয়োজন।

বুধবার (৩১ ডিসেম্বর) বৈরাগীবাজারে একাডেমির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম. এ. ওমর–এর সঞ্চালনায় এবং পিবিএলএস কালচারেল একাডেমির প্রতিষ্ঠাতা প্রশিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক এস. এম. মানিক–এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী এমরান শামিম, আয়নুল হক, রাজনীতিবিদ ও শিক্ষা অনুরাগী নরুল আমিন, সমাজসেবক জাহাঙ্গির আলম, সাবেক ফুটবলার ছয়দুর রহমান এবং বাফুফে তালিকাভুক্ত রেফারি লুৎফুর রহমানসহ আরও অনেকে।

বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্মরণ করেন এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান আমাদের দেশকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে এবং তাঁদের প্রতি সম্মান প্রদর্শন করা সমাজের সকল স্তরের মানুষের দায়িত্ব।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট