শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ

বড়লেখায় পূর্ব বিরোধের জেরে নিজ বাড়িতে দুই ভাই খুন, একজন গুরুতর আহত

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

বড়লেখা থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিজ বাড়িতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় দুই ভাই নৃশংসভাবে নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) মাগরিবের আজানের কিছু আগে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল (মাঠগুদাম) গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে কুয়েত ফেরত জামাল উদ্দিন (৫৫) ও কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)। জামাল উদ্দিন প্রায় ছয় মাস আগে কুয়েত থেকে দেশে ফেরেন।

এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে মো. জমির উদ্দিন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় কাইয়ুমের সঙ্গে জমির উদ্দিন পক্ষের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি জানতে এগিয়ে এলে বড় ভাই জামাল উদ্দিনও এতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই জামাল ও কাইয়ুমের মৃত্যু হয়।

খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এখনো কাউকে আটক করা হয়নি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews