1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ‘জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা’র প্রাণবন্ত আয়োজনে “দেহই আমার মুলুকখানা” ও “সুদীর্ঘ শব্দকথা” বইয়ের মোড়ক উন্মোচন সম্পন্ন আমেরিকার গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: নিজ দেশে ফিরেই করতে হবে আবেদন! গোলাপগঞ্জে চাঞ্চল্য : পারিবারিক বিরোধে গৃহবধূ নিহত সিলেটের ঐক্য ও ভ্রাতৃত্ব রক্ষায় ফুলতলী ঐতিহ্যের প্রাসঙ্গিকতা Π আতাউর রহমান অক্টোবরেই শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘশ্বাস : নবগঠিত বোর্ড কি ফিরিয়ে দিতে পারবে আস্থা? বিয়ানীবাজারে আম খাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, ক্লাস শুরু ৭ জুন বাগবাড়ী SESDP মডেল উচ্চ বিদ্যালয়ে জমকালো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ে দাতা সদস্য জামিলে’র সংবর্ধনা

বিয়ানীবাজারে প্রতিবন্ধী মোটরবাইক চালকের ওপর শ্রমিকদের সংঘবদ্ধ হামলা: উত্তাল এলাকাবাসীর ১২ ঘণ্টার আলটিমেটাম

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার পৌরশহরের উত্তরবাজারে এক প্রতিবন্ধী মোটরসাইকেল চালকের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালিয়েছে পরিবহণ শ্রমিকরা। রবিবার দুপুরে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ নিন্দনীয় ঘটনাটি ঘটে।

হামলায় আহত তরুণ আল মনসুর আবিদ (২৯) বর্তমানে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামের বাক ও শ্রবণ প্রতিবন্ধী যুবক।

জানা যায়, আল মনসুর আবিদ জরুরি প্রয়োজনে বাড়ি থেকে পৌরশহরে আসেন। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি উত্তরবাজার স্ট্যান্ডে থাকা একটি প্রাইভেট কারের সঙ্গে সামান্য ধাক্কা লাগে। পরে কথাকাটাকাটির একপর্যায়ে কয়েকজন পরিবহণ শ্রমিক আবিদের ওপর হামলা চালায়। ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।

হামলার ঘটনায় আবিদের পরিবারের পক্ষ থেকে বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আশরাফ উজ্জামান বলেন, “আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, ঘটনার পর দক্ষিণ মুড়িয়া এলাকা ক্ষোভে ফেটে পড়ে। রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত ছোটদেশ, ফেনগ্রাম, বাগন ও কোনাগ্রামসহ আশপাশের গ্রামের মানুষ প্রতিবাদ সভা ও মানববন্ধন করে প্রশাসনকে ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। তারা ঘোষণা দেন—এই সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

ছোটদেশ সমাজকল্যাণ সংস্থা ও বিয়ানীবাজার প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সমিতির ব্যানারে আয়োজিত এসব বিক্ষোভ ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ছোটদেশ সমাজকল্যাণ সংস্থার সভাপতি হুমায়ুন কবির সাহিল।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান জসীম উদ্দিন, জামায়াত নেতা ফজলুর রহমান, বিএনপি নেতা কামাল আহমদ, সাংবাদিক আব্দুল হামিদ, ও হেফাজতে ইসলামের সেক্রেটারি দেলোয়ার হোসেন, ইউপি সদস্য আব্দুল করিম, ফেনগ্রাম সমাজকল্যাণ সংস্থার কয়েস আহমদ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিষয়ে বিয়ানীবাজার পরিবহণ শ্রমিক নেতা আবুল কালাম বলেন, “ঘটনাটি নিন্দনীয়। আমরা দ্রুত জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছি। বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির চেষ্টা চলছে।”

ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ প্রতিবন্ধী তরুণের ওপর হামলার নিন্দা জানিয়ে বিচার ও মানবিক আচরণের দাবি তুলেছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট