1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ‘জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা’র প্রাণবন্ত আয়োজনে “দেহই আমার মুলুকখানা” ও “সুদীর্ঘ শব্দকথা” বইয়ের মোড়ক উন্মোচন সম্পন্ন আমেরিকার গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: নিজ দেশে ফিরেই করতে হবে আবেদন! গোলাপগঞ্জে চাঞ্চল্য : পারিবারিক বিরোধে গৃহবধূ নিহত সিলেটের ঐক্য ও ভ্রাতৃত্ব রক্ষায় ফুলতলী ঐতিহ্যের প্রাসঙ্গিকতা Π আতাউর রহমান অক্টোবরেই শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘশ্বাস : নবগঠিত বোর্ড কি ফিরিয়ে দিতে পারবে আস্থা? বিয়ানীবাজারে আম খাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, ক্লাস শুরু ৭ জুন বাগবাড়ী SESDP মডেল উচ্চ বিদ্যালয়ে জমকালো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ে দাতা সদস্য জামিলে’র সংবর্ধনা

ইসলামী আদর্শের বিরোধী তৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিন: — মাও. মঞ্জুরুল ইসলাম আফেন্দী

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, “ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম; রাষ্ট্র পরিচালনা থেকে ব্যক্তিজীবনের প্রতিটি ক্ষেত্রে এর নির্দেশনা সুস্পষ্ট। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তাই ইসলামী বোধ-বিশ্বাসবিরোধী যেকোনো তৎপরতা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আধিপত্যবাদ ও আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে যেকোনো মূল্যে।”

বৃহস্পতিবার বিকেলে জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানীবাজার উপজেলা শাখার প্রার্থী ঘোষণা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজারে আয়োজিত এই সভায় সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) নির্বাচনী আসনে দলের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামকে পরিচয় করিয়ে দেন তিনি।

মাওলানা আফেন্দী বলেন, “আওয়ামী লীগ ‘পালাই-না, পালাই-না’ বলতে বলতে শেষ পর্যন্ত পালিয়ে গেছে। তারা ধর্মনিরপেক্ষতার নামে জাতিকে ভুল ব্যাখ্যা দিয়েছে। বর্তমানে একটি দল ইসলামের নামে কেবল ক্ষমতায় যেতে চায়, কিন্তু ইসলামের অন্যান্য বিধি-বিধান মানতে চায় না। জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের পরও একটি ইসলামী দল প্রতিবাদ করেনি— এজন্য আমরা তাদের সাথে নেই। আমরা তরুণদের সত্যিকারের ইসলামের পথে আনতে চাই।”

তিনি আরো বলেন, “স্বৈরাচার পতনের আন্দোলন আদর্শকেই কেন্দ্র করে হয়েছিল। ইসলামী দর্শনকে গলাচেপে ধরেছিল পতিত স্বৈরাচার। তাই পরাজিত শক্তি ও তাদের দোসরদের কোনোভাবেই পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। উন্নয়নের নামে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার করেছে, তারা জাতিকে ধোঁকা দিয়েছে।”

তিনি সতর্ক করে বলেন, “সরকার নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে। দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। ২৪-এর অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, তাদের সাথে কিংবা ৭১-এর শহীদ ও ব্রিটিশবিরোধী সংগ্রামের শহীদদের সাথে বেইমানি করা যাবে না। বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেছে—এই নবযাত্রায় কাউকেই ছাড় দেওয়া হবে না।”

সমাবেশের প্রথম পর্ব উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা শায়খ জিয়া উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি মাওলানা মুফতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মুশতাক আহমদ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মতিন নাদিয়া ও মাওলানা আতিকুর রহমান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট