1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা: সব বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্র বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

ঐক্যের ইঙ্গিত নাকি রাজনৈতিক কৌশল?

পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় নাহিদের বাসভবনে গেলে তাকে স্বাগত জানান নাহিদ ইসলাম। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

অন্যদিকে এনসিপির পক্ষ থেকে দলের সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমসহ অন্যান্য নেতারা বৈঠকে অংশ নেন।

এর আগে একই দিন সন্ধ্যা ৭টায় তারেক রহমান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান-এর বসুন্ধরার বাসায় সাক্ষাৎ করেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে জামায়াতের আমির ও এনসিপি আহ্বায়কের সঙ্গে ধারাবাহিকভাবে এই সাক্ষাতের কথা জানানো হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই সৌজন্য সাক্ষাৎগুলো ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ ও সম্ভাব্য সমন্বয়ের ইঙ্গিত বহন করতে পারে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট