Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
পঞ্চখণ্ড আই

অসত্যের বিপরীতে পথচলা

পঞ্চখণ্ড আই

অসত্যের বিপরীতে পথচলা

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

রাজনীতি

“গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রতিটি সমস্যাই আমার জানা”—চারখাইয়ে জনসভায় এমরান চৌধুরী

By পঞ্চখণ্ড আই
ফেব্রুয়ারি ১, ২০২৬ 2 Min Read
০

পঞ্চখণ্ড আই রিপোর্ট:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের প্রতিটি এলাকার ছোট-বড় সমস্যা তাঁর জানা আছে। ভোটারদের সমর্থনে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গেলে তিনি সেসব দাবি জোরালোভাবে তুলে ধরবেন এবং বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিয়ানীবাজারের চারখাই বাজারে সিলেট ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধানের শীষ প্রতীকের প্রার্থী এমরান চৌধুরী বলেন, উন্নয়ন নিয়ে জনগণকে চিন্তা করতে হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর ওপর আস্থা রেখে দলীয় মনোনয়ন দিয়েছেন। এই আস্থার প্রতিদান হিসেবে তিনি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনে কাজ করবেন—ইনশা আল্লাহ।

তিনি আরও বলেন, একাত্তরে যারা দেশের স্বাধীনতা চায়নি, তারাই আজও নানা অপচেষ্টায় লিপ্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ সেই অপশক্তির জবাব দেবে। দিনভর ধানের শীষে ভোট দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। তাঁর ভাষায়, “ধানের শীষ মানেই উন্নয়ন, আপনাদের দাবি মানেই আমার দাবি।”
বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের শহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। একই সঙ্গে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেটস-এর ডেপুটি মেয়র ও লন্ডন বিএনপির সাবেক সভাপতি সায়েস্তা চৌধুরী কুদ্দুস, বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমর উদ্দিনের কন্যা সাবিনা খান পপি, জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সিলেট-৬ আসনের বিএনপির নির্বাচনী সমন্বয়ক আব্দুল মন্নান, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজা ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, চারখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মক্তই মিয়া ও সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদুর রহমান আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সভাপতি এনামুল ইসলাম ও সদস্যসচিব ইমরান আহমদ চৌধুরী ইমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। জনসভা শেষে চারখাই বাজার এলাকায় একটি বড় প্রচার মিছিল অনুষ্ঠিত হয়, এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on X (Opens in new window) X
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

Author

পঞ্চখণ্ড আই

Follow Me
Other Articles
Previous

দেশ রূপান্তরের সম্পাদক হলেন বিয়ানীবাজারের মুস্তাফিজ শফি

Next

ভোটারের চোখে: অধিকার, তথ্য ও আস্থার সংকট

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ | পঞ্চখণ্ড আই
%d