সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে বিনামূল্যে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ গাছের চারা বিতরন ওষুধের ঊর্ধ্বগতিতে দিশেহারা রোগী, চিকিৎসা ব্যয় বেড়ে বিপাকে বিয়ানীবাজারের মানুষ চাহিদার অর্ধেক বিদ্যুৎ, অসহনীয় লোডশেডিংয়ে বিপর্যস্ত বিয়ানীবাজারের জনজীবন জাতির বিবেককে সম্মান: রাষ্ট্রের অগ্রযাত্রার অপরিহার্য শর্ত স্বপ্নপূরণের অনন্য দৃষ্টান্ত: শ্রীধরার সন্তান ফরহাদ আহমদ লিমন এখন নিউইয়র্ক সিটি পুলিশ অফিসার জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসফেরত যুবকের মৃত্যু এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির ১৭তম পালাবদল অনুষ্ঠিত বক্তৃতা আর হুমকির ঘোরপাকে জাতি কি এগিয়ে যাবে? বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন শিক্ষানুরাগী বিলাল উদ্দিন আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান শিশু সাময়িক বরখাস্ত

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি প্রক্রিয়া শুরু ১৯ নভেম্বর

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে

২০২৬ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ১৯ নভেম্বর ২০২৫ থেকে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়, মহানগর, জেলা সদর এবং উপজেলাসমূহে অবস্থিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর স্কুল প্রোফাইল হালনাগাদ ও আসন সংখ্যা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন হবে gsa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।

মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মোহাম্মদ আলমগীর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ, শিফটভিত্তিক আসন সংখ্যা নির্ধারণ ও প্রোফাইল তৈরি করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়—
★ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ভর্তি নীতিমালা অনুসরণ করে অনলাইনে তথ্য আপলোড করতে হবে।

★ ২৫ জনের কম শিক্ষার্থী থাকলে নতুন শাখা খোলা যাবে না।

★ অন্যদিকে, ৩টির বেশি শিফট বা শাখা চালু থাকলে সেগুলোর তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে।

★ কোনো প্রতিষ্ঠানে নতুন শ্রেণি খোলা বা বন্ধের বিষয়টি সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে মাউশিকে অবহিত করতে হবে।

এছাড়া, ভর্তি সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি গ্রহণের জন্য স্থানীয় শিক্ষা অফিসগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, ২০২৬ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি আবেদন, লটারি ও ফল প্রকাশ সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় সম্পন্ন হবে বলে মাউশি জানিয়েছে।

সূত্র: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)| তারিখ: ১০ নভেম্বর ২০২৫।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews