সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে বিনামূল্যে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ গাছের চারা বিতরন ওষুধের ঊর্ধ্বগতিতে দিশেহারা রোগী, চিকিৎসা ব্যয় বেড়ে বিপাকে বিয়ানীবাজারের মানুষ চাহিদার অর্ধেক বিদ্যুৎ, অসহনীয় লোডশেডিংয়ে বিপর্যস্ত বিয়ানীবাজারের জনজীবন জাতির বিবেককে সম্মান: রাষ্ট্রের অগ্রযাত্রার অপরিহার্য শর্ত স্বপ্নপূরণের অনন্য দৃষ্টান্ত: শ্রীধরার সন্তান ফরহাদ আহমদ লিমন এখন নিউইয়র্ক সিটি পুলিশ অফিসার জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসফেরত যুবকের মৃত্যু এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির ১৭তম পালাবদল অনুষ্ঠিত বক্তৃতা আর হুমকির ঘোরপাকে জাতি কি এগিয়ে যাবে? বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন শিক্ষানুরাগী বিলাল উদ্দিন আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান শিশু সাময়িক বরখাস্ত

বিয়ানীবাজারে মশার উপদ্রব বেড়েছে: ফগার মেশিনে ধোঁয়া ছিটানো এখন সময়ের দাবি

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদক:

বিয়ানীবাজার পৌরসভা এলাকায় দিন দিন বাড়ছে মশার উপদ্রব। সন্ধ্যা নামলেই মশার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠছেন পৌরবাসী। এতে করে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি— পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ফগার মেশিনে ধোঁয়া ছিটানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, নালা-নর্দমা ও জলাবদ্ধ স্থানে মশার বংশবিস্তার বেড়ে গেছে। সন্ধ্যার পর থেকে বাসাবাড়ি, দোকানপাট, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও মশার উৎপাত চোখে পড়ছে। জনসাধারণের অভিযোগ, দীর্ঘদিন ধরে পৌর এলাকায় নিয়মিত ফগিং কার্যক্রম চালানো হয়নি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মশা নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত ফগিং ও লার্ভা ধ্বংসের উদ্যোগ। তবে ফগিংয়ের পাশাপাশি নাগরিকদেরও বাড়িঘর ও আশপাশে জমে থাকা পানি অপসারণে সচেতন হতে হবে।

বিয়ানীবাজার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তাফা মুন্না জানান,

“জনস্বাস্থ্য রক্ষায় আমরা ইতিমধ্যে প্রতিটি ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম হাতে নিয়েছি। খুব শিগগিরই ফগার মেশিনে ধোঁয়া ছিটানো শুরু হবে এবং ধাপে ধাপে পুরো পৌর এলাকায় এই অভিযান পরিচালিত হবে।”

পৌরবাসীর প্রত্যাশা— পৌর কর্তৃপক্ষ নিয়মিত ফগিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে মশার উপদ্রব থেকে তাদের মুক্তি দেবে এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews