সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতি: সংবাদকর্মী মাসুম আহমদের পরিবারকে মারধর, ভাড়া করা প্রাইভেটকার ছিনতা বিয়ানীবাজারে বিনামূল্যে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ গাছের চারা বিতরন ওষুধের ঊর্ধ্বগতিতে দিশেহারা রোগী, চিকিৎসা ব্যয় বেড়ে বিপাকে বিয়ানীবাজারের মানুষ চাহিদার অর্ধেক বিদ্যুৎ, অসহনীয় লোডশেডিংয়ে বিপর্যস্ত বিয়ানীবাজারের জনজীবন জাতির বিবেককে সম্মান: রাষ্ট্রের অগ্রযাত্রার অপরিহার্য শর্ত স্বপ্নপূরণের অনন্য দৃষ্টান্ত: শ্রীধরার সন্তান ফরহাদ আহমদ লিমন এখন নিউইয়র্ক সিটি পুলিশ অফিসার জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসফেরত যুবকের মৃত্যু এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির ১৭তম পালাবদল অনুষ্ঠিত বক্তৃতা আর হুমকির ঘোরপাকে জাতি কি এগিয়ে যাবে? বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন শিক্ষানুরাগী বিলাল উদ্দিন

সিলেট-৬ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আবুল কাহের চৌধুরী শামীমের শোডাউন ঘিরে উত্তাপ

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩৪৮ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, রাজনীতির শুরু থেকে আজ পর্যন্ত তিনি মাটি ও মানুষের সঙ্গে আছেন। রাজনীতির নামে কখনো অনৈতিক বা দূষিত পন্থা বেছে নেননি। জেলা বিএনপির প্রচার সম্পাদক থেকে শুরু করে বর্তমানে কেন্দ্রীয় কমিটির দায়িত্বে আছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি কখনোই দল থেকে বিচ্ছিন্ন হননি।

শনিবার বিকেলে বিয়ানীবাজার পৌরশহরের একটি রেস্টুরেন্টে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চাই। বিয়ানীবাজার-গোলাপগঞ্জের বাস্তবসম্মত উন্নয়নে বিএনপির প্রার্থী হিসেবে আমার বিকল্প নেই। আগামীকাল রবিবার বিকাল ৩টায় পৌরশহরে নজিরবিহীন শোডাউন অনুষ্ঠিত হবে। ধানের শীষের প্রতি জনগণের আস্থা ও সমর্থন প্রদর্শিত হবে।”

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষার মানোন্নয়ন নিয়ে প্রশ্নের আবুল কাহের শামীম বলেন—
“শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। আমি নির্বাচিত হলে প্রত্যন্ত অঞ্চলে কারিগরি ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা প্রসারে বিশেষ উদ্যোগ নেব। উপজেলাভিত্তিক একটি আধুনিক কারিগরি ইনস্টিটিউট স্থাপন এবং বিদ্যমান স্কুল-কলেজগুলোর অবকাঠামো উন্নয়ন আমার অগ্রাধিকার হবে। শিক্ষক সংকট নিরসন ও শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।”

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোলাপগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের সীমাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন—
“এখানে চিকিৎসক ও যন্ত্রপাতির সংকট প্রকট। আমি নির্বাচিত হলে আধুনিক যন্ত্রপাতি সংযোজন, চিকিৎসক নিয়োগ এবং জনবল বাড়াতে মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করব। পাশাপাশি জনস্বাস্থ্যসেবার জন্য কমিউনিটি ক্লিনিকগুলো আরও কার্যকর করা হবে।”

অবকাঠামো ও যোগাযোগের ক্ষেত্রে ভাঙাচোরা সড়ক ও ব্রিজ সংস্কার নিয়ে তিনি বলেন—
“আমাদের অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সড়ক ও যোগাযোগ ব্যবস্থা। নির্বাচিত হলে সর্বপ্রথম উপজেলাজুড়ে ভাঙাচোরা সড়ক সংস্কার ও নতুন সেতু নির্মাণে উদ্যোগ নেব। ঢাকা-সিলেট মহাসড়কের সঙ্গে উপজেলা সড়কগুলোর সংযোগ উন্নয়ন করে স্থানীয় অর্থনীতি চাঙা করা হবে।”

সুষ্ঠু নির্বাচন হলে তার জয়ের কৌশল সম্পর্কে জানতে চাইলে আবুল কাহের শামীম বলেন—
“মানুষ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়। বিএনপির প্রতীক ধানের শীষের প্রতি মানুষের ভালোবাসাই হবে আমার সবচেয়ে বড় শক্তি। বিএনপি একটি বৃহৎ পরিবার—এ আসনে দলীয় ঐক্য ও সমঝোতার মাধ্যমে আমরা এগোবো। বিভাজন নয়, ঐক্যই হবে আমাদের জয়ের হাতিয়ার।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সহ-সভাপতি আতাউর রহমান ও ফয়সল উদ্দিন, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক নুরুল হুদা বাবুল প্রমুখ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews