মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ধাপে ধাপে আবাসিক গ্যাস সংযোগ তুলে দিতে চায় সরকার বিয়ানীবাজার থানার ধারাবাহিক অভিযানে মাদক, চোরাচালান ও চুরি দমনে সাফল্য; ৫ জন গ্রেফতার পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতি: সংবাদকর্মী মাসুম আহমদের পরিবারকে মারধর, ভাড়া করা প্রাইভেটকার ছিনতা বিয়ানীবাজারে বিনামূল্যে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ গাছের চারা বিতরন ওষুধের ঊর্ধ্বগতিতে দিশেহারা রোগী, চিকিৎসা ব্যয় বেড়ে বিপাকে বিয়ানীবাজারের মানুষ চাহিদার অর্ধেক বিদ্যুৎ, অসহনীয় লোডশেডিংয়ে বিপর্যস্ত বিয়ানীবাজারের জনজীবন জাতির বিবেককে সম্মান: রাষ্ট্রের অগ্রযাত্রার অপরিহার্য শর্ত স্বপ্নপূরণের অনন্য দৃষ্টান্ত: শ্রীধরার সন্তান ফরহাদ আহমদ লিমন এখন নিউইয়র্ক সিটি পুলিশ অফিসার জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসফেরত যুবকের মৃত্যু এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির ১৭তম পালাবদল অনুষ্ঠিত

সাবিনা খান পপির শোডাউন: সিলেট-৬ আসনে বিএনপির বিজয়ের অঙ্গীকার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজার-গোলাপগঞ্জ (সিলেট-৬) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শক্ত অবস্থান জানান দিতে যুক্তরাজ্য বিএনপির প্রয়াত সাবেক সভাপতি আলহাজ্ব কমর উদ্দিনের কন্যা, সম্ভাব্য এমপি প্রার্থী সাবিনা খান পপি বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার পৌরশহরে ব্যাপক শোডাউন করেছেন।

কয়েক মাস ধরে তিনি নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ চালিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হয়। স্থানীয় বিএনপির একটি বলয়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবিনা খান পপি বলেন, “বহির্বিশ্বে বিএনপিকে সংগঠিত করতে আমার পিতা কমর উদ্দিন কাজ করেছেন। আর এখন আমি তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছি। আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ একটি বিশেষ গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চক্রান্ত করছে। বিএনপির নেতাকর্মীরা সব ষড়যন্ত্র উপেক্ষা করে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।”

কৃতজ্ঞচিত্তে তিনি আরও বলেন, “আমার হৃদয়ের গভীর থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই পরিবর্তনের পক্ষে দাঁড়ানোর জন্য। আপনারা যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন — আমার প্রতি, আমার প্রয়াত পিতার স্মৃতির প্রতি এবং আমাদের প্রিয় বিএনপির প্রতি — তা আমাকে অনুপ্রাণিত করছে। ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে আপনাদের এমপি হিসেবে সেবা করার সুযোগ দেন, আমি অঙ্গীকার করছি আপনাদের কখনও হতাশ করব না। চলুন আমরা ঐক্যবদ্ধ হই, একসাথে কাজ করি এবং গণতন্ত্রের বিজয় নিশ্চিত করি।”

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল। উপস্থিত ছিলেন জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, সাবেক সহ-সভাপতি ফারুক রেদওয়ান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, বিএনপি নেতা আক্তার হোসেন অনিক, সাবেক প্রচার সম্পাদক কামাল আহমদ, যুবদলের যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুভাষ, জেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য গুলজার আহমদ রাহেল, জাসাস নেতা শাহ আকবর স্বপন, যুবদল নেতা দিলাল আহমদ প্রমুখ।

সাবিনা খান পপির শোডাউনকে ঘিরে বিয়ানীবাজার শহরে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। নেতাকর্মীদের উপস্থিতি ও উচ্ছ্বাসে আসন্ন নির্বাচনে তার সক্রিয় অংশগ্রহণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে নতুন প্রাণ সঞ্চার হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews