1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর

জুলাই সনদে আর ছাড় নয়: নাহিদ ইসলামের হুঁশিয়ারি

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এক বছরের নেতৃত্বে অনেক ছাড় দিলেও এখন থেকে আর এক শতাংশ ছাড়ও দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১২ আগস্ট) জাতীয় যুবশক্তির যুব সম্মেলনে তিনি বলেন, “৭১ পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম হয়েছিল। ৯০ এর গণঅভ্যুত্থানের পরও প্রতিশ্রুতি রক্ষা হয়নি। ২৪-এর গণঅভ্যুত্থান ব্যর্থ করতে সব আয়োজন সম্পন্ন হয়েছে। কিন্তু গণঅভ্যুত্থানের শক্তি, তারুণ্যের শক্তি এখনো মাঠে আছে—তরুণদের লড়াই শেষ হয়নি।”

তিনি আরও বলেন, গত এক বছরে অনেক ছাড় দেওয়া হয়েছে, কিন্তু জুলাই সনদে আর এক শতাংশ ছাড়ও দেওয়া হবে না। নির্বাচন অবশ্যই হবে, তবে তার আগে স্থিতিশীলতা অর্জন ও জাতীয় ঐক্য ধরে রাখা জরুরি। রাজনৈতিক দলগুলো যদি ঐক্য বজায় রাখতে ব্যর্থ হয়, তবে দেশে আবারও ‘এক এগারো’র মতো পরিস্থিতি ফিরে আসতে পারে, যা থেকে লাভবান হবে ডিজিএফআই, অরাজনৈতিক শক্তি ও বিদেশি স্বার্থ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট