1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর

গোপালগঞ্জে এনসিপি জনসভায় হামলা : তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৬ সদস্যের কমিশন

রিপোর্টার ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

রিপোর্টার ডেস্ক:
গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জনসভায় হামলাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্তে সরকার ৬ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

“দ্য কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬”-এর ৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই কমিশন গঠন করা হয়েছে।
কমিশনের সভাপতি করা হয়েছে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী এবং সাবেক বিচারপতি ড. মো. আবু তারিক-কে। তাঁর বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার পৌরশহরের ঐতিহ্যবাহী শ্রীধরা গ্রামে।

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন: জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. সাইফুল ইসলাম, ২১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহীদুর রহমান ওসমানী, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সরদার নূরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকী

প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, পূর্ববর্তী তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এই কমিশন গঠন করা হয়েছে। কমিশনের কার্যপরিধি অন্তর্ভুক্ত:
★১৬ জুলাইয়ের ঘটনার মূল কারণ অনুসন্ধান
★হামলার পেছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ
★দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ
★জেলা কারাগার ও সরকারি স্থাপনায় হামলার বিশ্লেষণ
★ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সুপারিশ

প্রয়োজনে কমিশন নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিশনকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।

তদন্ত কমিশনকে আগামী তিন সপ্তাহের মধ্যে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট