রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

তত্ত্বাবধায়ক সরকার ও সীমানা পুনর্নির্ধারণে রাজনৈতিক ঐকমত্য : জুলাই সনদ আসছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল এবং সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে দেশের সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আলী রীয়াজ বলেন, আলোচনার মূল বিষয় ছিল—নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। এর মধ্যে প্রথম দুটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি ও সুস্পষ্ট ঐকমত্য গড়ে উঠেছে।

তিনি জানান, সংসদীয় আসনের সীমানা নির্ধারণের জন্য সংবিধানের ১১৯(১)(ঘ) অনুচ্ছেদে সংশোধন এনে একটি কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এ কমিটি গঠনে ২০২৫ সালে সংশোধিত ‘নির্বাচনী আসন পুনর্নির্ধারণ আইন ২০২১’ অনুযায়ী সুনির্দিষ্ট আইন প্রণয়নের কথাও বলা হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিন্ন মত রয়েছে। সরকার ব্যবস্থার সময়সীমা নিয়ে ৯০ দিন ও ১২০ দিনের দুটি সুপারিশ আলোচনায় এসেছে। এছাড়া প্রধান উপদেষ্টা মনোনয়নের পদ্ধতি নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, আলোচনা যদি এ ধারা বজায় থাকে, তাহলে জুলাই মাসের মধ্যেই একটি ‘জুলাই সনদ’ ঘোষণা করা সম্ভব হবে, যা নির্বাচনী ও সাংবিধানিক সংস্কারে একটি ঐতিহাসিক মাইলফলক হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews