শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডি ও শিক্ষার্থী বিক্ষোভ: অবরুদ্ধ অবস্থায় রাত সাড়ে ৭টায় বের হন দুই উপদেষ্টা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিরাজ করছিল চরম উত্তেজনা। ভয়াবহ দুর্ঘটনায় ৩১ জনের প্রাণহানির পর, মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত একটানা অবরুদ্ধ হয়ে ছিলেন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিআর আববার। সঙ্গে ছিলেন প্রেস সচিবও। শিক্ষার্থীদের প্রবল বিক্ষোভের মুখে কলেজ ভবনের ভেতরেই আটকে পড়েন তারা।

দুই দফা ফটক দিয়ে ক্যাম্পাস ছাড়ার চেষ্টা করেও ব্যর্থ হন উপদেষ্টারা। দ্বিতীয়বার বের হওয়ার চেষ্টায় শিক্ষার্থীদের ইট-পাটকেলের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হন তারা। এমনকি পুলিশ সদস্যরাও ওই ভবনের ভেতর ঢুকে অবরুদ্ধ হয়ে পড়েন।

পরে বিকেলে শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে সরিয়ে উপদেষ্টাদের নিরাপদে বের করে নেয়ার উদ্যোগ নেওয়া হলেও সড়কে শিক্ষার্থীদের অবরোধের কারণে সেটিও সম্ভব হয়নি। ফলে তারা আবার ভবনে ফিরে যেতে বাধ্য হন।

শেষ পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত উপস্থিতির মাধ্যমে উপদেষ্টাদের বের করে আনা সম্ভব হয়। বিষয়টি নিশ্চিত করেন উত্তরা অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মুহিদুল ইসলাম।

উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান (FT-7 BGI) নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অভ্যন্তরে বিধ্বস্ত হয়। ভয়াবহ এই ঘটনায় পাইলটসহ মোট ৩১ জন নিহত হন। ঘটনার পর থেকেই ক্ষুব্ধ শিক্ষার্থীরা ৬ দফা দাবি উত্থাপন করে ক্যাম্পাসে অবস্থান ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

ঘটনার পর থেকে কলেজ প্রাঙ্গণ ছিল বিক্ষোভরত শিক্ষার্থী ও নিরাপত্তা বাহিনীর উত্তেজনাপূর্ণ নিয়ন্ত্রণে। তাদের মধ্যে ধাক্কাধাক্কি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews