বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

গোলাবশাহ যুব সংঘের দুই দিনের দুই ব্যতিক্রমী কর্মসূচি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে


পঞ্চখণ্ড আই ডেস্ক :
সময়-সচেতন যুবসমাজের সক্রিয় অংশগ্রহণে গঠিত সামাজিক সংগঠন গোলাবশাহ যুব সংঘ আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আয়োজন করছে দুটি ব্যতিক্রমী কর্মসূচি—একটি ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা, অন্যটি মানবিক সেবামূলক খৎনা ক্যাম্প।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৩ জুন, শুক্রবার সন্ধ্যা ৭টায় কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ঈদ পুনর্মিলনী উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা। এই আয়োজনে গোলাবশাহ যুব সংঘের নেতৃবৃন্দ চারটি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবেন। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপচে পড়া উপস্থিতির প্রত্যাশা করছেন আয়োজকরা।

অন্যদিকে, ১৫ জুন, রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে, কসবা ত্রিমুখি বাজারস্থ গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হবে ফ্রী খৎনা ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি। এই মানবিক উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে সংগঠনের উপদেষ্টা মো: জামিলুর রহমান এবং যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সালেহ-এর সৌজন্যে। গ্রামের আগ্রহী শিশুদের এই ক্যাম্পে বিনামূল্যে খৎনা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে।

সংগঠনের সভাপতি ছালেখ হোসেন, সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, স্বাস্থ্য সম্পাদক রাহাত আহমদ ও শাহজাহান আহমদ, এবং ক্রীড়া সম্পাদক আব্দুল আজীজ হাসান ও জুবের আহমদ—সকলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে এই আয়োজন দুটিতে সাদর উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews