মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ধাপে ধাপে আবাসিক গ্যাস সংযোগ তুলে দিতে চায় সরকার বিয়ানীবাজার থানার ধারাবাহিক অভিযানে মাদক, চোরাচালান ও চুরি দমনে সাফল্য; ৫ জন গ্রেফতার পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতি: সংবাদকর্মী মাসুম আহমদের পরিবারকে মারধর, ভাড়া করা প্রাইভেটকার ছিনতা বিয়ানীবাজারে বিনামূল্যে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ গাছের চারা বিতরন ওষুধের ঊর্ধ্বগতিতে দিশেহারা রোগী, চিকিৎসা ব্যয় বেড়ে বিপাকে বিয়ানীবাজারের মানুষ চাহিদার অর্ধেক বিদ্যুৎ, অসহনীয় লোডশেডিংয়ে বিপর্যস্ত বিয়ানীবাজারের জনজীবন জাতির বিবেককে সম্মান: রাষ্ট্রের অগ্রযাত্রার অপরিহার্য শর্ত স্বপ্নপূরণের অনন্য দৃষ্টান্ত: শ্রীধরার সন্তান ফরহাদ আহমদ লিমন এখন নিউইয়র্ক সিটি পুলিশ অফিসার জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসফেরত যুবকের মৃত্যু এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির ১৭তম পালাবদল অনুষ্ঠিত

মাথিউরা ইউপি চেয়ারম্যান আমান উদ্দিন বরখাস্ত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক:
সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আমান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ১৯ মে মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত টানা কয়েক মাস উপজেলা পরিষদের মাসিক সভাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সভায় অনুপস্থিত ছিলেন আমান উদ্দিন। এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করেন।

এছাড়াও, তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় জড়িত থাকার বিষয়টি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী জনস্বার্থ পরিপন্থি বিবেচনা করে তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া মো: আমান উদ্দিন সর্বশেষ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। তিনি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদকের দায়িত্বও পালন করছিলেন। জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তার নাম রয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্মারক নম্বর ৪৬.০০.৯১০০.০০০.০১৭.২৭.০০০২.১৬ (অংশ-১)-৩৩৯ অনুযায়ী জারি করা এ প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো: নূরে আলম স্বাক্ষর করেন।

এ বিষয়ে জানতে আমান উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews