মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ধাপে ধাপে আবাসিক গ্যাস সংযোগ তুলে দিতে চায় সরকার বিয়ানীবাজার থানার ধারাবাহিক অভিযানে মাদক, চোরাচালান ও চুরি দমনে সাফল্য; ৫ জন গ্রেফতার পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতি: সংবাদকর্মী মাসুম আহমদের পরিবারকে মারধর, ভাড়া করা প্রাইভেটকার ছিনতা বিয়ানীবাজারে বিনামূল্যে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ গাছের চারা বিতরন ওষুধের ঊর্ধ্বগতিতে দিশেহারা রোগী, চিকিৎসা ব্যয় বেড়ে বিপাকে বিয়ানীবাজারের মানুষ চাহিদার অর্ধেক বিদ্যুৎ, অসহনীয় লোডশেডিংয়ে বিপর্যস্ত বিয়ানীবাজারের জনজীবন জাতির বিবেককে সম্মান: রাষ্ট্রের অগ্রযাত্রার অপরিহার্য শর্ত স্বপ্নপূরণের অনন্য দৃষ্টান্ত: শ্রীধরার সন্তান ফরহাদ আহমদ লিমন এখন নিউইয়র্ক সিটি পুলিশ অফিসার জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসফেরত যুবকের মৃত্যু এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির ১৭তম পালাবদল অনুষ্ঠিত

দাসউরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দিল সিলেট শিক্ষা বোর্ড

  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ৪৩৮ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : সিলেট শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে বিয়ানীবাজার উপজেলার দাসউরা উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪” এর ৬৪ (৪) ধারার আলোকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

গত ৪ মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মো. মঈনুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারকপত্রে এই অনুমোদন প্রদান করা হয়।

নতুন এডহক কমিটিতে—সভাপতি পদে বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন জনাব মো. ফয়জুল ইসলাম, শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জেলা শিক্ষা অফিসার কর্তৃক সহকারী শিক্ষক জনাব মুহাম্মদ নজরুল ইসলাম, অভিভাবক সদস্য হিসেবে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত হয়েছেন জনাব মুহাম্মদ আব্দুছ ছবুর। কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান

এদিকে, একই স্মারকের মাধ্যমে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব ও নবগঠিত কমিটির সভাপতি বরাবর অনুলিপি প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, স্মারকপত্রে উল্লেখিত তারিখ হতে পরবর্তী ছয় মাস পর্যন্ত এই এডহক কমিটির মেয়াদ কার্যকর থাকবে।

নতুন এডহক কমিটি বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার জন্য স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছেন।


Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews