বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাষ্ট্রের অগ্রাধিকার: ঋণ পরিশোধ, নাকি শিক্ষায় বিনিয়োগ? ইতালি থেকে দেশে ফেরার পথে জর্জিয়ায় প্রবাসী ফখরুল’র মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ এ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিয়ানীবাজারে শাহজালাল সমবায়ে আমানত কেলেংকারী : অর্থ ফেরতের দাবিতে মামলা, গ্রেপ্তার-২ বিয়ানীবাজারে সরকারি-বেসরকারি বৃত্তি পেল ১৩৩ শিক্ষার্থী, সাফল্যের শীর্ষে ছাত্রীরা খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়: ২৮ বছরের সেবাযাত্রার গর্ব ও স্মৃতির আলপনা অবাধ্যতার মূল্য: নিরাপদ হোক সন্তানের ভবিষ্যৎ এক মাসেও বিয়ানীবাজাররের রুপক মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হয়নি সম্প্রীতি ও জনকল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহবান শ্রীধরা জনমঙ্গল সমিতির বিয়ানীবাজারে কিশোরী রিয়া হত্যা: পলাতক বাবা গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বিয়ানীবাজার মনিটরিংয়ে ৬৮ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৩২৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : সিলেটের বিয়ানীবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের দু’দিনের অভিযানে ৭টি মামলায় সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত রবিবারের ন্যায় আজ সোমবার ( ২৮ অক্টোবর) সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরশহরের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের পাইকারি ও খুচরাসহ সবজি বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। বিয়ানীবাজার পৌরশহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট কাজী শামীম।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানকালে বিভিন্ন দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে ৭টি মামলায় ৬৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় এবং পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণসহ মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়।

গত রোববার ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩৫ হাজার টাকা ও আজকের অভিযানে ৪টি মামলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ৩৩ হাজার টাকা জারিমানা আদায় করা হয়েছে। শহরের পাইকারী ডিমের আড়ৎ, কাঁচামালের আড়ৎ, চালের আড়ত থেকে এসব জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী শামীম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, এক শ্রেণির অসাধু সিন্ডিকেটের কারণে সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটেছে।

বিভিন্ন ধরণের সবজিসহ চাল, ডাল, ডিম, পেঁয়াজ, রসুন, আদা, তেল, মসলা ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বেশি দামে খাদ্য পণ্য বিক্রি করলে উপজেলা প্রশাসন কর্তৃক ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews