মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাথমিক শিক্ষা অফিস সহকারীর প্রশংসা: অভিযোগের নেপথ্যে কী? সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: তারেক রহমান বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন নজমুল হোসেন শ্রীধরায় এসএসসি উত্তীর্ণ ৩৯ শিক্ষার্থী সংবর্ধিত মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত

বিয়ানীবাজারে ফের সক্রিয় হচ্ছে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি

  • প্রকাশিত: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৪৭৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : সরকারি চাকুরী কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ফের সক্রিয় করা হচ্ছে ‘সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি। এ উপলক্ষে গতকাল (৩১ জুলাই) বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের সভাকক্ষে কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাসিক সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম বলেন, সন্ত্রাসী ও নাশকতাকারীদের প্রতিরোধ করতে জনসচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। কেবল সরকার কিংবা আইনশৃংখলা বাহিনী নাশকতা দূর করতে পারবে না। সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। সভায় আলোচনা শেষে তিনি ইউনিয়ন কমিটিগুলো পুনর্গঠনের উপর গুরুত্বারোপ করেন।

বিয়ানীবাজার উপজেলা প্রশাসন আহুত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন খান, সহকারি কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ, স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনিরুল হক খান, কৃষি কর্মকর্তা লোকমান হেকিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফুর রহমান, ইউপি চেয়ারম্যান তুতিউর রহমান তোতা, চেয়ারম্যান জহুর উদ্দিন, চেয়ারম্যান দেলোওয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য জাকির হোসেন প্রমুখ।

উল্লেখ্য, বিতর্ক এড়াতে যাচাই-বাছাইক্রমে কমিটিতে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় ইমাম/পুরোহিত, সাংবাদিক, উদ্যমী যুবকসহ পরিচ্ছন্ন ইমেজধারীদেরকে অন্তর্ভুক্তির জন্য বলা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews