শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চরিত্রবান নেতৃত্ব ও ঐক্যবদ্ধ সমাজ গঠনের প্রত্যয়ে দক্ষিণ শ্রীধরা তরুণ সংঘের অভিষেক বিয়ানীবাজারে কিশোরী রিয়া হত্যা: প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে নৃশংস হত্যার অভিযোগ, তদন্তে পুলিশ ১৫৮ বছরের ঐতিহ্যবাহী শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংকটে পঞ্চখণ্ডের প্রাচীন বাসুদেব মন্দিরে মুকুটচূড়া উধাও: তদন্তের দাবি, অনুসন্ধান চলছে হারে না বলেই যারা জিতে, তার নাম আর্জেন্টিনা! বিয়ানীবাজারে এসএমসি গঠনে অনিয়মের অভিযোগ: কার স্বার্থে পরিচালিত হচ্ছে বিদ্যালয় কমিটি? নতুন ট্যারিফে বিদ্যুৎ বিলে বিভ্রান্তি: বিয়ানীবাজারে আবাসিকের বদলে বাণিজ্যিক ফরম্যাটে বিল, ভোগান্তিতে গ্রাহক দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালু গোলাপগঞ্জে সেবামূলক তিন প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের নতুন রোটারি বর্ষের যাত্রা শুরু সিলেটে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সংবর্ধনা; চাকরি জাতীয়করণের আহ্বান, পাওনা দ্রুত পরিশোধের আশ্বাস

দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি : প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৩৭৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। সে যে হোক দুর্নীতি করলে কারো রক্ষা নেই। যারই দুর্নীতি করবে আমরা ধরব।

শনিবার (২৯ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।

এসময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কখনো পিছিয়ে পড়েনি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশ পিছিয়ে যাবে না। যে যতই চেষ্টা করুক দেশকে ধ্বংস করতে পারবে না। এই স্বপ্ন যাত্রার আকাঙ্ক্ষা পূরণ করবে এ দেশের মানুষ।

বাংলাদেশের জনগণ কর্মঠ, সৃজনশীল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কিছু কিছু মাঝখানে দুষ্টু প্রকৃতির থাকে। ওগুলোকে ধর্তব্যে নিই না।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আর আগের অবস্থানে নেই। ৬২ হাজার কোটি টাকার বাজেটের বাংলাদেশে এখন ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়। আমাদের আজকের উন্নতি সম্ভব হয়েছে, কারণ বাংলাদেশ ঋণ নিয়ে সময়মতো পরিশোধ করে। এসব দিয়েই উন্নয়ন করা হচ্ছে। যারা উন্নয়নটা দেখতে পান না, তাদের বিষয়ে বলার কিছু নাই।

সরকারপ্রধান বলেন, হতদরিদ্র শব্দ অদূর ভবিষ্যতে আর থাকবে না। দারিদ্র্যের হার ৪১ থেকে আমরা ১৮ শতাংশে নামিয়ে এনেছি। আর হতদরিদ্র ২৫.৬ থেকে ৫.৬ শতাংশে নামিয়েছি। আশা করি, ভবিষ্যতে বাংলাদেশে কোনো হতদরিদ্র থাকবে না।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews