1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা: সব বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্র বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন

সিলেট-৬: প্রচার শেষ, ভোটের প্রস্তুতিতে কঠোর নিরাপত্তা

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ। সোমবার রাতে শেষ নির্বাচনী সমাবেশের মধ্য দিয়ে প্রচার কার্যক্রমের ইতি টানা হয়। এখন চলছে নীরব ভোট প্রার্থনার সময়।

ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ভোটারদের নিরাপত্তায় প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম দায়িত্ব পালন করবে।

এই আসনের ১৯২টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪৯টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৮৪টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে।

মাঠে রয়েছেন বিএনপির প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম (হেলিকপ্টার), গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট জাহিদুর রহমান (ট্রাক) এবং জাতীয় পার্টির প্রার্থী আব্দুন নূর (লাঙ্গল)।

এই আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৬ হাজার ৯৩৮ জন এবং নারী ২ লাখ ৫২ হাজার ১৫৫ জন। মোট ভোটকেন্দ্র ১৯২টি এবং ভোটকক্ষ ১০১৩টি।
নিরাপত্তা ব্যবস্থায় গোলাপগঞ্জে পাঁচ স্তর এবং বিয়ানীবাজারে চার স্তরের নিরাপত্তা বলয় থাকবে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে থাকবেন। পাশাপাশি থাকবে টহল টিম ও স্ট্রাইকিং ফোর্স। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তাদ্বয় জানিয়েছেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট