1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ

“শব্দের ভেতর আমি” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

কবি সুহেনা আক্তার হেনার দ্বিতীয় কাব্যগ্রন্থ “শব্দের ভেতর আমি”—জুঁই প্রকাশ থেকে প্রকাশিত—এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

ইংরেজি নববর্ষের দিনে (১ জানুয়ারি) সাহিত্যপ্রেমী ও গুণীজনদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, গবেষক ও সমাজসেবী তাবেদার রসুল বকুল। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন কবি শিপারা শিপা এবং সাংবাদিক কারী মোহাম্মদ শরিফ। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন রোটারীয়ান নুরুল ইসলাম রুপন। সভাপতিত্ব করেন সমাজসেবায় মানবিক ফাউন্ডেশন’র সহসভাপতি আব্দুল হাফিজ চৌধুরী আবু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী আব্দুল মোমিন, সাহিত্যকর্মী রুবেল আহমেদ, সমাজকর্মী হামিদা জাহান, ব্যবসায়ী সবুজ সেমল কুলাবসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে কবি সুহেনা আক্তার হেনার সাহিত্যচর্চা, কাব্যভাষার স্বাতন্ত্র্য ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। তাঁরা বলেন, “শব্দের ভেতর আমি” পাঠকের অনুভূতির গভীরে পৌঁছাবে এবং সমকালীন বাংলা কবিতায় একটি তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট