বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গ্রামের রাজনৈতিক লোডশেডিং ও লৌকিকতা ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু: আবেদন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত, স্বাস্থ্যগত কারণে ৭ শ্রেণির ব্যক্তি হজে যেতে পারবেন না জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রস্তুতি বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাহজালাল সমবায়ে ঋণের অর্থ আটকে থাকার দাবি প্রতিষ্ঠাতা সভাপতির; অর্থ ফেরতের অপেক্ষায় হাজারো আমানতকারী

খাঁচাবন্দি মানচিত্রে বাংলাদেশ

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৭৬ বার পড়া হয়েছে

-Π আতাউর রহমান
আমার বাল্যবন্ধু, মানুষ গড়ার কারিগর মো. বিলাল উদ্দিন তাঁর ফেসবুক টাইমলাইনে সম্প্রতি “এ কোন বাংলাদেশ!” শিরোনামে একটি কবিতা প্রকাশ করেছেন। কবিতাটি মনোযোগ সহকারে পড়ার পর এর ভাবার্থ বর্তমান বাস্তবতার সঙ্গে এমনভাবে মিলে যায় যে, তা নিয়ে ভাবতে গিয়ে এই সংক্ষিপ্ত আলোচনার অবতারণা মাত্র।

কবিতায় ব্যবহৃত ‘হায়েনার কারাগার’ উপমাটি আজকের রাষ্ট্রীয় বাস্তবতার এক প্রতীকী চিত্র। ক্ষমতার চালকের আসনে বসে থাকা চরিত্ররা দায়িত্বশীল শাসনের বদলে অনাচার ও দম্ভে অভ্যস্ত হয়ে উঠেছে। লাগামহীন বক্তব্য, হিংসা ও বিভেদের বিষবাষ্প সমাজ ও রাজনীতির পরিসরকে ক্রমেই বিষাক্ত করে তুলছে।

এই বাস্তবতায় সাধারণ নাগরিক সবচেয়ে অসহায়। মিথ্যে মামলায় জড়িয়ে, জামিনহীন অবস্থায়, পরিবার থেকে বিচ্ছিন্ন মানুষ আজ বাকস্বাধীনতা ও মানবাধিকার হারিয়ে এক নীরব বন্দিত্বে দিন কাটাচ্ছে। আইন ও বিচার এখানে ন্যায়বোধের প্রতীক না হয়ে উঠেছে ক্ষমতার সুবিধাজনক হাতিয়ার।

শান্তি ও উন্নয়নের বুলি উচ্চারিত হলেও বাস্তবে ভূলুণ্ঠিত হচ্ছে মানবতা ও সম্প্রীতি। সংস্কারের নামে ছড়ানো মিথ্যেবাণী জাতিকে বিভ্রান্ত করছে, আর নির্বাচন নামক গণতান্ত্রিক প্রক্রিয়াটি ক্রমশ প্রহসনের রূপ নিচ্ছে। যখন রেফারি পক্ষীয় হয়ে ওঠে, তখন নিরপেক্ষতার অর্থও বদলে যায়।

এই লেখা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে অভিযোগ নয়; এটি একটি সময়ের ভাষ্য। প্রশ্ন একটাই—বাংলাদেশ কি বিভেদের আড়ালে হারিয়ে যাবে, নাকি প্রতিক্রিয়াশীল বেড়াজাল ছিন্ন করে আবারও ন্যায়, মানবতা ও সত্যের পথে ফিরে দাঁড়াবে?

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews