1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন সদকাতুল ফিতর: রোজার পবিত্রতা ও সামাজিক দায়বদ্ধতা বিয়ানীবাজারে হামলা-লুট: বিচার ও সুরক্ষা চেয়ে ভুক্তভোগির সংবাদ সম্মেলন “গানম্যান নয়, ভরসা জনগণ”—এ বার্তাই এনে দিল এমরান আহমদ চৌধুরীর বিজয় অবসরপ্রাপ্ত শিক্ষকদের ন্যায্য পাওনা: শিক্ষামন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কাম্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি বন্ধ, সব লেনদেন ব্যাংকে বাধ্যতামূলক জনতার আস্থা থেকে রাষ্ট্রের দায়িত্বে: আরিফুল হক চৌধুরীর রাজনৈতিক অভিযাত্রা

ভারতের প্রতি দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের আহ্বান অন্তর্বর্তী সরকারের

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে পলাতক দুই আসামি জুলাই হত্যাকাণ্ডে অপরাধী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত কোনো ব্যক্তিকে আশ্রয় দেওয়া ন্যায়বিচারের প্রতি অবমাননা এবং অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ বলে উল্লেখ করে মন্ত্রণালয় জানায়—

‘আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁরা যেন অবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এটি ভারতের জন্য চুক্তিভিত্তিক বাধ্যবাধকতাও বটে।’

এর আগে বেশ কয়েক দফায় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিক অনুরোধ জানালেও ভারত কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট