শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ

শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও রাজনৈতিক সংগঠক শরিফ ওসমান হাদির শাহাদাতে দেশজুড়ে গভীর শোকের আবহ নেমে এসেছে। তাঁর মৃত্যুতে আগামী শনিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার রাত সোয়া ১১টার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ ঘোষণা দেন। তিনি জানান, রাষ্ট্রীয় শোক দিবসে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই সঙ্গে দেশের বাইরে অবস্থিত বাংলাদেশের সব মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভাষণে আরও জানানো হয়, শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোতেও তাঁর স্মরণে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

প্রধান উপদেষ্টা শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বলেন, “গণতান্ত্রিক সংগ্রামে তাঁর আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।” তিনি শোকসন্তপ্ত স্ত্রী, একমাত্র সন্তান, পরিবার-পরিজন এবং সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় তিনি আরও ঘোষণা দেন, শরিফ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের সার্বিক দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে, যাতে শহীদের পরিবার নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করতে পারে।

শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যু কেবল একটি পরিবারের নয়, বরং গণআকাঙ্ক্ষা ও ন্যায়ের সংগ্রামে বিশ্বাসী মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি—এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews