1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন সদকাতুল ফিতর: রোজার পবিত্রতা ও সামাজিক দায়বদ্ধতা বিয়ানীবাজারে হামলা-লুট: বিচার ও সুরক্ষা চেয়ে ভুক্তভোগির সংবাদ সম্মেলন “গানম্যান নয়, ভরসা জনগণ”—এ বার্তাই এনে দিল এমরান আহমদ চৌধুরীর বিজয়

দীর্ঘ ১৬ বছর পর জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
দীর্ঘ ১৬ বছর পর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন কমিশনের প্রস্তাব অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) সংশোধনের মাধ্যমে সেনাবাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থার মর্যাদা দিয়ে নির্বাচনী অপরাধ দমনে সরাসরি হস্তক্ষেপের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হচ্ছে।

২০০১ সালের নির্বাচনে সেনাবাহিনীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারসহ সরাসরি হস্তক্ষেপের ক্ষমতা দেওয়া হয়েছিল। তবে ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার এ ক্ষমতা বাতিল করে। এবার রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি হলে সেনাবাহিনীর ক্ষমতা পুনরায় কার্যকর হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেন, “জনগণ এবং রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীর ওপর আস্থা রাখে। তাদের সক্রিয় ভূমিকা একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবে।” সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনা সদস্যদের নিরপেক্ষভাবে আইন মেনে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন, সেনা মোতায়েন ভোটারদের নিরাপত্তা ও স্বস্তি দেবে এবং সহিংসতা ও জালিয়াতি রোধে কার্যকর ভূমিকা রাখবে। রাজনৈতিক উত্তেজনার মধ্যে সাধারণ মানুষের প্রত্যাশা—এ উদ্যোগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত করবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট