1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন সদকাতুল ফিতর: রোজার পবিত্রতা ও সামাজিক দায়বদ্ধতা বিয়ানীবাজারে হামলা-লুট: বিচার ও সুরক্ষা চেয়ে ভুক্তভোগির সংবাদ সম্মেলন “গানম্যান নয়, ভরসা জনগণ”—এ বার্তাই এনে দিল এমরান আহমদ চৌধুরীর বিজয়

“সেকেন্ড রিপাবলিক” গড়ার প্রত্যয়ে এনসিপির ২৪ দফা ইশতেহার ঘোষণা

পঞ্চখণ্ড আই প্রতিবেদন
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

নতুন সংবিধান, ইনসাফভিত্তিক অর্থনীতি ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকার

পঞ্চখণ্ড আই প্রতিবেদন:
‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ২৪ দফা রাজনৈতিক ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক জনসমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।

তিনি বলেন,

“আমাদের দলের জন্ম, আমাদের শ্রম—সবই আপনাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য। এক বছর আগে এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা শপথ নিয়েছিলাম স্বৈরাচার বিরোধী সংগ্রামে, আজ আমরা ঘোষণা করছি আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার।”

২৪ দফা ইশতেহারে রয়েছে—
১. নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক
২. জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার
৩. গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার
৪. ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার
৫. সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন
৬. জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
৭. গ্রাম পার্লামেন্ট ও শক্তিশালী স্থানীয় সরকার
৮. স্বাধীন গণমাধ্যম ও নাগরিক সমাজ
৯. সার্বজনীন স্বাস্থ্যসেবা
১০. জাতি গঠনে নতুন শিক্ষানীতি
১১. গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব
১২. ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা
১৩. নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন
১৪. ইনসাফভিত্তিক অর্থনীতি
১৫. তারুণ্য ও কর্মসংস্থান
১৬. বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন
১৭. টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা
১৮. শ্রমিক ও কৃষকের অধিকার
১৯. জাতীয় সম্পদ ব্যবস্থাপনা
২০. পরিবহন, নগরায়ণ ও আবাসন পরিকল্পনা
২১. জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা
২২. প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা
২৩. বাংলাদেশপন্থি পররাষ্ট্রনীতি
২৪. নতুন জাতীয় প্রতিরক্ষা কৌশল

নাহিদ ইসলাম তাঁর সমাপনী বক্তব্যে বলেন,

“ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করে দেশের ওপর নাগরিকদের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। এখন সময় এসেছে ২৪ দফাকে বাস্তবে রূপ দেওয়ার। আসুন, সকলে মিলে একটি মানবিক, গণতান্ত্রিক, সমানাধিকারের ‘সেকেন্ড রিপাবলিক’ গড়ি।”

অনুষ্ঠানে দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট