1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ

“ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই” — শাহবাগে হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

পঞ্চখণ্ড আই প্রতিবেদন
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদন:
বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

রবিবার বিকেল ৩টার দিকে রাজধানীর শাহবাগে ‘জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষ্যে আয়োজিত ছাত্রসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে।” এছাড়া তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান নির্দেশনা দিলে, নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে।”

ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিনসহ দলের একাধিক কেন্দ্রীয় নেতা ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সমাবেশে উপস্থিত ছিলেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট