1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর

গণতন্ত্র পুনরুদ্ধারে শালীন রাজনীতির বার্তা দিলেন আবু নাসের পিন্টু

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ৩৯৬ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় একটি ইতিবাচক ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায় বিএনপি ঘরানা। এই লক্ষ্যকে সামনে রেখে সিলেট জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, বিয়ানীবাজার পৌর বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি আবু নাসের পিন্টু সম্প্রতি এক বিবৃতিতে বলেন, “আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাস করি—যেখানে মতভিন্নতা থাকলেও সম্মান ও শালীনতা থাকবে।”

তিনি বলেন, “বিয়ানীবাজারের রাজনীতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনোভাবেই যেন বিভাজনমূলক আচরণ বা উত্তেজনাকর বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করে। আমাদের সকলের দায়িত্ব—রাজনীতি হোক জনগণের আস্থার প্রতীক, শালীনতা ও দায়িত্ববোধের ধারক।”

আবু নাসের পিন্টু আরও বলেন, “আমরা এমন এক রাজনীতি চাই যেখানে দলমত নির্বিশেষে জনগণের অধিকার রক্ষা পাবে, এবং দেশের প্রতিটি নাগরিক সম্মান পাবে। বিএনপি ঘরানার রাজনীতি কখনোই সংকীর্ণ বা প্রতিহিংসাপরায়ণ ছিল না। বরং আমরা বরাবরই ঐক্য, সমঝোতা এবং গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছি।”

তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। সেই অধিকার ফিরে পাওয়ার আন্দোলনে যারা গুম, খুন, জেল, জুলুম সহ্য করেছেন, তাদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি গ্রহণযোগ্য রোডম্যাপ এখন সময়ের দাবি।”

বিবৃতির শেষভাগে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি—সম্মিলিত প্রচেষ্টায়, মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে—আমরা একটি উন্নত, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারব।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট